রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪টি বসতঘর
মুবিনুল ইসলাম চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিদাহ পুড়েছে ৩টি কাঁচা ও একটি সেমিপাকা বসতঘর। মঙ্গলবার দিবাগত গভীর রাত ১ টায় পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় পৃথক ৪ জন মালিকের চারটি বসতঘর পুড়ে যায়।
উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জাহেদুর রহমান জানান, “১টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেই ১টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা আলকমা বেগম, খুরশিদা বেগম, মো. ওসমান ও লালু মিয়ার চারটি বসতঘর পুড়ে যায়। উক্ত বসতঘর গুলো হতে প্রায় ১০ লাখ টাকার বেশি দামের মালামাল উদ্ধার করতে সক্ষম হই। অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে’।
কার্যক্রম শতভাগ শরীয়াহসম্মত ও স্বচ্ছ রাখার অঙ্গীকার নিয়ে ৫ম শরীয়াহ বোর্ডের বিশেষ সভা আয়োজন করেছে…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের সপ্তম ব্যাচে ভর্তি চলছে।…
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের মাত্র ১০ দিনের মাথায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ইয়ামিন মিয়া নামের এক সৌদি প্রবাসী…
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো একটি সড়ক সেতু নির্মাণের কাজ প্রায় শেষ…
১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ায় অস্ট্রিয়ার যুবরাজ ফ্রাঞ্জ ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী সোফি হত্যাকাণ্ডের মধ্য…
রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি, তবে নির্বাচন কমিশন যে কোনো সময় ভোট আয়োজনের…
This website uses cookies.