Header Premium (728×90)

Categories: শিক্ষা

ঢাবি সাইবার নিরাপত্তা মাস্টার্স কোর্সে ফি কমল ৬০ হাজার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি বিষয়ে প্রফেশনাল মাস্টার্স (পিএমআইসিএস) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা লিখিত পরীক্ষার মাধ্যমে এই প্রোগ্রামের সপ্তম ব্যাচে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৪ আগস্ট ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষাকে সহজলভ্য করতে এই কোর্সের ফি কাঠামোয় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোট কোর্স ফি ৬০ হাজার টাকা কমানো হয়েছে। বর্তমানে ৩ সেমিস্টারের এই কোর্সের ফি ৩ লাখ ১৪ হাজার টাকা, যা আগে ছিল ৩ লাখ ৭৪ হাজার টাকা। নতুন ফি কাঠামোয় প্রথম সেমিস্টারে ১ লাখ ১৮ হাজার টাকা, দ্বিতীয় সেমিস্টারে ৯৮ হাজার টাকা এবং তৃতীয় সেমিস্টারে ৯৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য প্রতিটি সেমিস্টারে অতিরিক্ত ৫ হাজার টাকা হল ফি প্রযোজ্য হবে।

প্রোগ্রামটির মেয়াদ ১ বছর ৬ মাস বা ৩ সেমিস্টার। বছরে দুইবার—জানুয়ারি ও জুলাই সেমিস্টারে—শিক্ষার্থীরা এখানে ভর্তির সুযোগ পান। ভর্তির যোগ্যতা হিসেবে নতুন নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে সিএসই, সিএস, আইটি, আইসিটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি (সিআইটি), ইইই, ইসিই, ইটিই এবং আইটি/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা সরাসরি আবেদনের সুযোগ পাচ্ছেন।

অন্যান্য ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, এআইএস, এমআইএস, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং সংশ্লিষ্ট বিজনেস বা আর্টস বিষয়ের গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন। তবে তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ বছরের পেশাগত অভিজ্ঞতা এবং ন্যূনতম ১ বছর মেয়াদের আইটি/আইসিটি বিষয়ক পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। আবেদনের জন্য ন্যূনতম সিজিপিএ ২.৫০ প্রয়োজন এবং কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বয়সের কোনো সীমাবদ্ধতা রাখা হয়নি।

৭ম ব্যাচের ভর্তি কার্যক্রমের সময়সূচি অনুযায়ী, ২৮ জুন ২০২৬ থেকে আবেদন শুরু হয়েছে। আগামী ৭ আগস্ট ২০২৬ সকাল ১০টা ৩০ মিনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ৮ আগস্ট ফলাফল প্রকাশ করা হবে। এরপর ১১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমান ফি কাঠামো—প্রথম সেমিস্টার: ১,১৮,০০০ টাকা (অনাবাসিক শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত হল ফি ৫,০০০ টাকা)দ্বিতীয় সেমিস্টার: ৯৮,০০০ টাকাতৃতীয় সেমিস্টার: ৯৮,০০০ টাকামোট কোর্স ফি: ৩,১৪,০০০ টাকা (প্রযোজ্য ক্ষেত্রে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত হল ফি ৫,০০০ টাকা)।৭ম ব্যাচে ভর্তি কার্যক্রমের বিস্তারিত—আবেদন শুরু: ২৮ জুন ২০২৬আবেদন শেষ: ৪ আগস্ট ২০২৬ভর্তি পরীক্ষা: ৭ আগস্ট ২০২৬ (সকাল ১০: ৩০ মিনিট)ফলাফল প্রকাশ: ৮ আগস্ট ২০২৬সম্ভাব্য ক্লাস শুরু: ১১ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের

যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…

1 minute ago

তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প

তেলুগু তারকা নানির ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত যাত্রা, তার সম্পদের পরিমাণ, বিলাসবহুল গাড়ি ও…

11 minutes ago

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…

33 minutes ago

সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ

শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…

1 hour ago

আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী

আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…

1 hour ago

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…

1 hour ago

This website uses cookies.