Header Premium (728×90)

জেলা/স্থানীয়

পিরোজপুরে আদালতের বারান্দায় বাদীর ভাইকে মারধর

মোঃ নুর উদ্দিন পিরোজপুর (বরিশাল) প্রতিনিধিঃ পিরোজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের সামনের বারান্দায় বাদীর ভাইকে মারধর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সবুজ মীর পিরোজপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। আদালত বিষয়টি তদন্ত করার জন্য পিরোজপুর পিবিআইতে আদেশ দিয়েছেন।

আদালতে করা অভিযোগ সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামে বাড়ী সবুজ মীরের। তার বাবার নাম লুৎফর রহমান মীর।

বাদী সবুজ মীর এই প্রতিবেদককে জানিয়েছেন একই এলাকার লিজা বেগম, শামীম হোসেন ওরফে জাফরিন, সোহেল, মুন্নি বেগম, আব্বাস, আব্দুল জলিল,মজিতন বিবি এর সাথে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

গত ৯ অক্টোবর আমার ভাই ওলিউর রহমান আমাদের বাড়ী সংলগ্ন বাগান থেকে সুপারী পারাতে গেলে আমার ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি আমার ভাই প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে কুপিয়ে জখম করে। যে ঘটনায় পিরোজপুর ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। যে মামলার বাদী আমার বাবা লুৎফর রহমান।

সবুজ মীর জানান, মামলার আসামী মুন্নি সহ অন্যরা দস্যু প্রকৃতির। তাদের বিরুদ্ধে আমাদের পক্ষথেকে অভিযোগ দেয়া হয়েছে। মুন্নীর স্বামী আব্বাস একাধিক মাদক মামলার হাজত বাস করেছে। মুন্নির আশ্রয়ে তার স্বজনরা আরো বেপরোয়া।
ঘটনার দিন ১৫ অক্টোবর পিরোজপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আমার ভাইয়ের মামলার শুনানী শেষে এজলাসের সামনের বারান্দার বের হই। তখন আসামীরা চারদিক থেকে ঘিরে ফেলে আমাকে মারধর করে এবং আমার স্বর্ণের আংটি, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ।

আইনজীবী নিজামউদ্দিন জানান, আদালত বিষয়টি তদন্ত করার জন্য পিরোজপুর পিবিআইকে আদেশ দিয়েছেন।

mottalib

Recent Posts

জেড ক্যাটাগরির পাওয়ার গ্রিড কেন ডিএস৩০ সূচকে, উঠছে প্রশ্ন

টানা তিন বছর লোকসানে থাকা এবং লভ্যাংশ দিতে না পারায় বর্তমানে জেড ক্যাটাগরিতে থাকা কোম্পানি…

4 minutes ago

মার্কিন ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোতে হামলার অধিকার রাখে ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে সামরিক সুবিধা দেওয়া প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ইরান পাল্টা আঘাত হানার অধিকার রাখে…

18 minutes ago

আ.লীগের ভবিষ্যৎ বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো প্রশাসনিক আদেশের মাধ্যমে নয়, বরং…

33 minutes ago

দুর্যোগের সময় মহান আল্লাহর আশ্রয় ও ক্ষমা প্রার্থনার গুরুত্ব

প্রাকৃতিক দুর্যোগের সময় কেবল সুরক্ষা-ব্যবস্থাই যথেষ্ট নয়, বরং আল্লাহর প্রতি মনোনিবেশ এবং তওবা-ইস্তিগফারের মাধ্যমে তাঁর…

49 minutes ago

তাকলামাকান মরুভূমিতে মার্কিন যুদ্ধজাহাজ ও তাইওয়ানের নকল বানিয়ে চীনের মহড়া

চীনের তাকলামাকান মরুভূমিতে মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও তাইওয়ানের গুরুত্বপূর্ণ সরকারি ভবনের হুবহু প্রতিরূপ তৈরি করে…

1 hour ago

মঙ্গলের অভিজ্ঞতা পেতে স্বেচ্ছাসেবক খুঁজছে নাসা

মঙ্গলের প্রতিকূল পরিবেশে মানুষের টিকে থাকার সক্ষমতা যাচাই করতে নাসা শুরু করতে যাচ্ছে 'মুন অ্যান্ড…

1 hour ago

This website uses cookies.