Header Premium (728×90)

জেলা/স্থানীয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান এনডিপি।

মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ সনাতন ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি – এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা এবং মহাসচিব মোঃ মুঞ্জর হোসেন ঈসা। আজ রবিবার (২২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, আবহমান কাল থেকে উৎসব আর ঐতিহ্যকে নিয়ে আঁকড়ে আছে বাঙ্গালী জাতি। এর ব্যতিক্রম নয় দুর্গাপূজাও। পূজা উপলক্ষে এক মিলন মেলার অবতারণা ঘটে। দুর্গাপূজার মিলন মেলায় অংশগ্রহণ করে জাতি-ধর্ম–বর্ণ নির্বিশেষে সব মানুষ। এ জন্যই বলা হয়, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের সাথে সকল ধর্মালম্বী মানুষের শান্তি ও সহাবস্থানের ইতিহাসকে ধারাবাহিকতায় এই বছরের পূজা উৎযাপন ও অতীতের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করবে। নেতৃবৃন্দ বলেন, শারদীয় দূর্গা-উৎসব হিন্দু সম্প্রদায়সহ সকল মানুষের জীবনে শান্তির বার্তা বহে আনবে এই প্রত্যশা করেন। নেতৃবৃন্দ বলেন,সাম্প্রদায়িকতা আমাদের বিভক্ত করে দেয়, সংকীর্ণতা আমাদের বিচ্ছিন্ন করে। এগুলোকে রুখতে হবে। কারণ এগুলোই এ যুগের অসুর। অশান্তি ও বৈষম্যের অসুরকে-অশুভ শক্তিকে নির্মূল করতে হবে। তবেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও কল্যাণ।

mottalib

Recent Posts

পিএসজির কাছে হেরে বার্সেলোনার টানা জয়ের ধারায় ছেদ

প্যারিসের পার্ক দে প্রিন্সেসে পিএসজির কাছে ৪-২ গোলে হেরেছে বার্সেলোনা। এই হারের মাধ্যমে হান্সি ফ্লিকের…

28 minutes ago

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত, রক্ষা পেল বড় ভাই

পাবনার ভাঙ্গুড়ায় বড়াল রেলব্রিজ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সামিউল ইসলাম নামে ১০ বছর বয়সী…

48 minutes ago

প্রথমবার ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’

দুর্গাপূজা উপলক্ষে প্রথমবার ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’। মাধবপুর নবদুর্গা পূজা কমিটির…

1 hour ago

ওসমানীনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন তাহসিনা রুশদীর লুনা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়…

2 hours ago

সৌদিতে প্রবাসী সুইটির মৃত্যুদণ্ড কার্যকর, টাঙ্গাইলে স্বজনদের বিলাপ

সৌদি আরবে বাংলাদেশি নারী পরিচ্ছন্নতাকর্মী সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পরিবারের সঙ্গে শেষবার ফোনে…

2 hours ago

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জনের প্রাণহানি, আহত ৩২

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। পূজার ছুটিতে স্বজনদের কাছে…

2 hours ago

This website uses cookies.