Header Premium (728×90)

জেলা/স্থানীয়

খেলাধুলার বিকল্প নাই মাদক থেকে দূরে যাই- এই স্লোগানকে সামনে রেখে ”কাশারীখোলা যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন”

মোঃ তোফায়েল আহমেদ,দেবিদ্বার কুমিল্লাঃ দেবিদ্বার উপজেলায় ১০নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন এর কাশারীখোলায় একটি যুব ও সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ২০- তারিখ ২০২৩ রোজ শুক্রবার বিকাল ৩ টায় সিনিয়র বনাম জুনিয়র একটি আনুষ্ঠানিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলাউদ্দিন বিন আব্দুল হাকিম সরকার(ইতালি প্রবাসী) -পরিচালক, ”কাশারীখোলা যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন” তিনি বলেন খেলাধুলার কোন বিকল্প নেই, যুবসমাজকে টিকিয়ে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন বর্তমান প্রেক্ষাপটে ইয়াং জেনারেশন দের মধ্যে মাদকের একটি বড় ধরনের প্রভাব পড়েছে, তাই সকল স্টুডেন্টদের সুনির্দিষ্ট একটি খেলার মাঠ করে দিলে বর্তমান প্রেক্ষাপটের ছেলেরা নেশা থেকে দূরে থাকবে, পড়াশোনা এবং খেলাধুলায় মনোযোগ আনবে।
বিশেষ অতিথিবৃন্দ, জনাব শফিকুল ইসলাম মাঝি (মেম্বার) মোঃ রহিম সরকার, মোঃ শাহ আলম (পুলিশ), মোঃ আনিস সরকার,মোঃ সুজন খান, কাউছার মাস্টার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সঞ্চালনায়, সালাউদ্দিন প্রিন্স, সভাপতি কাশারীখোলা যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন”
বিশেষ বক্তব্যে সালাউদ্দিন বলেন, খেলাধুলার বিকল্প নাই মাদক থেকে দূরে যাই- এই স্লোগানকে সামনে রেখে ”কাশারীখোলা যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো, আমি সর্বদা যুব সমাজ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দের কে সাথে নিয়ে অত্র এলাকার উন্নয়ন এবং সামাজিক কার্যক্রমে আমার সংগঠন সহ পাশে থাকবে।
তিনি আরো বলেন, আমাদের সংগঠন কাশারীখোলা যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন” এই গ্রাম তথা এলাকার সকল শ্রেণির পেশার মানুষদের জন্য একটি আস্থা এবং ভালোবাসার নাম হয়ে উঠবে, আমাদের কাজ এবং লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সামাজিক অবক্ষয় এবং পিছিয়ে পড়া মানুষদেরকে স্বাবলম্বী গড়ে তোলা, অসহায়ত্বের পাশে দাঁড়ানো, যেকোনো সামাজিক কার্যক্রমে সংগঠনের মাধ্যমে উপস্থাপন করা, এবং মাদক থেকে দূরে রাখতে নতুন প্রজন্মের ইয়াং জেনারেশন দের কে খেলাধুলার প্রতিযোগিতার ব্যবস্থা করে দেওয়া, বিশেষ করে মাদকের করালগ্রাসে ক্ষত-বিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। এখনি যদি রুখে না দাঁড়ানো যায় তাহলে অন্ধকারে নিমজ্জিত হবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। দেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিশু, কিশোর ও তরুণ। এরাই আগামী দিনের জাতীর কর্ণধার। মাদক নামক এক ভয়াল আগ্রাসী নেশা ধীরে ধীরে খেয়ে ফেলছে আমাদের প্রজন্মকে। মাদকের ভয়ানক আসক্তি সমাজ, দেশ ও রাষ্ট্রের অভ্যন্তরে দীর্ঘমেয়াদে নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে কিংবা ভবিষ্যতেও ঘটাবে।

mottalib

Recent Posts

শনিআখড়া লাইফ হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা শনিআখড়া এলাকায় লাইফ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলায় ১ নবজাতকের…

19 hours ago

জাহান্নামের আগুন ৩ হাজার বছর জলার পর শেষ পর্যায়ের কালো ও অন্ধকার

  🤲🤲 জাহান্নামের অগ্নিশিখা ১ দিন আসবে, ঐ দিনটা কোন দিন হবে আপনাদের জানা আছে?…

19 hours ago

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ…

19 hours ago

রংপুরে ডিবি’র অভিযানে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রয়ের নগদ-৩৬৬৫০ টাকা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার…

19 hours ago

দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…

23 hours ago

ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…

23 hours ago

This website uses cookies.