Header Premium (728×90)

রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

হীমেল কুমার মিত্র:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপি।

আজ (২২ জানুয়ারি) রবিবার দুপুর সাড়ে ১২টায় রংপুরে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী জানেন, রমজানে ২ বার টিসিবির পণ্য দেওয়া হবে, যাতে মানুষের কোনো সমস্যা না হয়। এসময় টিসিবির কার্ড কিংবা পণ্য বিতরণে কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নে
বাণিজ্যমন্ত্রীমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ এর দাম বাড়ায় দ্রব্যমূল্য স্বাভাবিকভাবেই কিছুটা বাড়বে। দীর্ঘদিন ভুর্তুকি দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তারপরও সব বিষয় মাথায় রেখে আলোচনা চলছে। সমাধান আসবে। তবে বিশ্বের বর্তমান অবস্থা অনুযায়ী আমরা ভালো আছি।

এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেন তিনি। পরে উদ্বোধনী আলোচনায় চেম্বার প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম আবু মারুফ, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, রংপুর চেম্বারের পরিচালক জাভেদ হাসান।

editor

Recent Posts

অক্টোবরের ১৩ দিনে ১৭ হাজার ২৮১ কোটি টাকার রেমিট্যান্স

চলতি অক্টোবর মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৪০ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়…

5 minutes ago

কুমিল্লায় জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, সেক্রেটারি মাহবুবের গাড়ি ভাঙচুর

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কমিটি গঠন ও নতুন আমীর নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে মোগলটুলী এলাকায়…

8 minutes ago

বই পড়া ও হাজার বছরের সংস্কৃতি তুলে ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং দেশের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে…

12 minutes ago

ডেঙ্গু প্রতিরোধে ঘর-আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে দুই দিন কমপক্ষে…

16 minutes ago

শারদীয় দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় পুলিশের ৫ দফা পরামর্শ

আসন্ন শারদীয় দুর্গাপূজা সার্বিক নিরাপত্তা, শান্তি ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ পূজামণ্ডপের আয়োজক…

44 minutes ago

সরকারি কাজে অসহযোগিতা ও ধীরগতি: ব্যবস্থা নিতে সংসদীয় কমিটির সুপারিশ

ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সরকারি কাজে অসহযোগিতা ও অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা…

48 minutes ago

This website uses cookies.