Header Premium (728×90)

জেলা/স্থানীয়

বগুড়া শেরপুরে পরিবেশ রক্ষায় তাল গাছ রোপন করলেন নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।

বগুড়া শেরপুরে ১লা জুন ২০২৩ তারিখে রোজ বৃহস্পতিবার, বিশালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শাহনগর গ্রামের রাস্তা হইতে জমির পানি নিষ্কাশনের খাল পর্যন্ত, প্রায় ৩০০ টি তাল গাছের চারা বিনামূল্যে রোপন করলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।

পরিবেশ রক্ষায় নির্বাহী কর্মকর্তার এই মহতী উদ্যোগের প্রশংসা করে এলাকার লোকজন বলেন, তালগাছ আমাদের এলাকা থেকে প্রায় বিলুপ্তের পথে, পূর্বপুরুষদের রোপন করা তালগাছ দেখা গেলেও বর্তমান প্রজন্ম তা কেটে সাভার করেছে। প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা পেতে তাল গাছের প্রয়োজনীয়তা অপরিহার্য। তালগাছ প্রকৃতির বন্ধু ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী বৃক্ষ। তাল গাছ প্রবল ঝড়-বৃষ্টি ও বর্জপাত, আকাশের বিজলি থেকে মানুষ ও প্রাণী জগৎকে রক্ষা করতে বিশেষ ভূমিকা রাখে। যে এলাকায় তালগাছের সংখ্যা বেশি, সে এলাকায় ঝড় ও বিজলিতে মানুষ ও পশু-পাখির মৃত্যুহার কম হয়।

জানা যায়, ২০১৬ সালে বজ্রপাতে আশঙ্কাজনক ভাবে মৃত্যুহার বৃদ্ধি পাওয়ায়, সরকার ২০১৬ সালের ১৭ মে বাংলাদেশের জাতীয় দুর্যোগের তালিকায় বজ্রপাতকে অন্তর্ভুক্ত করে। এটিকে দেশের জন্য নতুন দূর্যোগ হিসেবে চিহ্নিত করা হয়। এই দুর্যোগ মোকাবেলায় প্রতিটি নাগরিকের দায়িত্ব তালগাছ রোপন করা। বিশেষ করে,বাড়ির আঙিনার পাশে, রাস্তার ধারে, অনাবাদি ও পতিত জমিতে ব্যাপকভাবে তালগাছ রোপণ করা উচিত।

তাল গাছের চারা রোপণকালে উপস্থিত ছিলেন, বর্তমান চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান, বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম খান,বিশালপুর ইউনিয়ন দায়িত্বরত্ব কৃষি অফিসার মোঃ খোরশেদ আলম,
৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক মোঃ মানিক উদ্দিন, ৩ নং ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম,
৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ আনিছুর ইসলাম সহ আরো অনেক গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

mottalib

Recent Posts

মাদকাসক্ত বাবার ভয়ে থানায় আশ্রয় নিল ১১ বছরের শিশু

মাদকাসক্ত বাবার কাছে নিরাপত্তাহীনতায় ভুগে অবশেষে থানায় আশ্রয় নিয়েছে ১১ বছরের এক শিশু। এ ঘটনায়…

13 minutes ago

নিয়মিত ব্রাশ করার পরেও কেন মুখে দুর্গন্ধ হতে পারে?

অনেকেই নিয়মিত ব্রাশ করার পরও মুখের দুর্গন্ধ নিয়ে অস্বস্তিতে থাকেন। শুধু দাঁত বা মাড়ির সমস্যা…

14 minutes ago

ফরিদপুর ও নোয়াখালীতে পৃথক স্থানে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা

নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন আহত হয়েছেন। অন্যদিকে, ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে…

18 minutes ago

দিল্লিতে তালেবানের প্রথম প্রকাশ্য আয়োজন, অংশ নিল ভারত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথমবারের মতো প্রকাশ্য অনুষ্ঠানের আয়োজন করেছে আফগানিস্তানের তালেবান সরকার। কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার…

24 minutes ago

ধামরাইয়ে এনসিপির মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিলেন মুকুল

ঢাকা-২০ (ধামরাই) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির…

28 minutes ago

ডারউইনে জয়ের পর সতীর্থদের আবেগঘন বার্তা দিলেন মুশফিক

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট ম্যাচ খেলেই জয়ের স্বাদ পেয়েছেন মুশফিকুর রহিম। ঐতিহাসিক এই জয়ের পর…

33 minutes ago

This website uses cookies.