Header Premium (728×90)

নওগাঁর পত্নীতলায় ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

নওগাঁর পত্নীতলাসহ আশেপাশের উপজেলায় কয়েকদিন ধরেই চলমান শৈত্যপ্রবাহের দাপটে দরিদ্র, ছিন্নমুল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের যখন ত্রাহি অবস্থা সে সময় শীত নিবারণের উষ্ণতা নিয়ে এগিয়ে এলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোমানা আফরোজ। বুধবার বিকেল থেকে রাত অবধি তিনি শীতবস্ত্র নিয়ে ছুটে যান হতদরিদ্র ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাসরত এলাকায় এবং নিজ হাতে ৫শতাধিক শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দেন উষ্ণতার পরশ। উপজেলা নির্বাহী অফিসারের হাতে শীত নিবারণের জামা পেয়ে নারী-পুরুষ ও শিশুরা আনন্দে ফেটে পড়েন।

বুধবার সন্ধ্যায় পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোমানা আফরোজ নজিপুর ইউনিয়নের সুলতানপুর ভুঁইয়া পাড়া, পাটিচরা ইউনিয়নের পাটিচরা ও ছালিগ্রাম গ্রামে গিয়ে ৫শত শীত পীড়িত নারী-পুরুষ ও শিশুর মাঝে শীত নিবারণের মোটা কাপড় বিতরণ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন নজিপুর ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ঘোষনগর ইউপি চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ। উল্লেখ্য এর আগেও ইউএনও রোমানা আফরোজ রাতের আঁধারে বিভিন্ন গ্রাম ঘুরে ৫শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ বিষয়ে ইউএনও রোমানা আফরোজ বলেন, এলাকার শীতার্ত মানুষকে সুরক্ষা দেওয়া সকলের নৈতিক দায়িত্ব। পর্যায়ক্রমে আরো শীতবস্ত্র বিতরণ করা হবে।

editor

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

10 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

10 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

10 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

10 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

10 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

10 hours ago

This website uses cookies.