বিয়ের আনন্দঘন পরিবেশের বদলে এখন শোক আর উৎকণ্ঠার ছায়া নেমে এসেছে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সালুল্যপুর গ্রামের একটি পরিবারে। পরিবারের একমাত্র ছেলে সুশান্ত গোপ (২৮) বিয়ের গায়ে হলুদের কেনাকাটা করতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বিয়ের মাত্র একদিন আগে তার এমন আকস্মিক অন্তর্ধানের ঘটনায় দিশাহারা হয়ে পড়েছেন স্বজনরা।
পারিবারিকভাবে সুশান্তের বিয়ের আয়োজন চূড়ান্ত হয়েছিল এবং ১১ই জুলাই তার গায়ে হলুদের দিন ধার্য ছিল। স্থানীয় একটি ফার্মেসিতে কর্মরত সুশান্ত বাবা-মায়ের অত্যন্ত আদরের ছিলেন। বিয়ের কেনাকাটায় সহযোগিতার জন্য তিনি তার মামাতো বোন চৈতিকে মিরপুরের বাসা থেকে মার্কেটের সামনে আসার জন্য অনুরোধ করেছিলেন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, ১০ই জুলাই সকাল ১১টার দিকে গাবতলী বাসস্ট্যান্ডে পৌঁছে সুশান্ত তার বোন চৈতিকে ফোন করেন। ফোনে তিনি জানান, 'আমি গাবতলী আছি, তোরা মার্কেটের সামনে আয়।' এরপর থেকেই সুশান্তের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুই ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি মার্কেটে না পৌঁছালে উদ্বিগ্ন চৈতি বারবার তাকে ফোন করতে থাকেন, কিন্তু সুশান্তের ফোন থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
ছেলের ফেরার অপেক্ষায় থাকা বাবা-মা সময়ের সঙ্গে সঙ্গে চরম উৎকণ্ঠায় পড়ে যান। কোনো উপায় না পেয়ে সুশান্তের বাবা বিষ্ণুপদ গোপ (৫৯) গত ১১ই জুলাই কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষ্ণুপদ গোপ জানান, তার ছেলে অত্যন্ত সহজ-সরল স্বভাবের এবং কারও সঙ্গে তার কোনো শত্রুতা বা ঝগড়া-বিবাদ ছিল না।
আবেগাপ্লুত কণ্ঠে বিষ্ণুপদ গোপ বলেন, 'আমরা গরিব মানুষ। আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমরা দিশাহারা। জানি না সে কোথায় আছে, কেমন আছে।' প্রশাসনের কাছে তার একটাই অনুরোধ, যেন তার ছেলেকে জীবিত অবস্থায় খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। বিয়ের সাজে নয়, অন্তত জীবিত অবস্থায় তাকে ফিরে পেতে চান স্বজনরা।
রাজধানীর মগবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী রিয়াদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।…
পশ্চিমবঙ্গের হালিশহরে এক নিহত তৃণমূল কর্মীর পরিবারের সাথে দেখা করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন…
গাজা চুক্তি প্রত্যাখ্যানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। ট্রাম্পের সঙ্গে…
দীর্ঘ ১৫ মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফেরার পর বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে তাঁর গুলশানের…
বাংলাদেশের কলকারখানা, দোকানপাট ও কৃষিকাজে এখনো অনেক শিশু নিয়োজিত। দারিদ্র্য ও পারিবারিক অসচেতনতার কারণে শিশুরা…
শেয়ারবাজারের ধারাবাহিক দরপতন ও অস্থিরতা কাটিয়ে উঠতে এবং মূলধারার অর্থনীতিতে একে কার্যকর ভূমিকা রাখতে জরুরি…
This website uses cookies.