Header Premium (728×90)

সরফভাটা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন

মুবিন বিন সোলাইমান, চট্টগ্রাম:

সরফভাটা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা সেচ্ছাসেবক লীগ। নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পিতার কবর জিয়ারতের মধ্যে দিয়ে কমিটি কার্যক্রম শুরু করেছে।

২৫শে ফেব্রুয়ারী সরফ ভাটা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মো: হেলাল উদ্দিন (মার্শাল টিটু)কে সভাপতি ও জবরুত উল্লাহ (জয়)কে সাধারণ সম্পাদক পদে চুরান্তভাবে নির্বাচিত করা হয়। এছাড়াও উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে এডভোকেট রহমতুল্লাহ ও মাংসানো মার্মা। মুসলিম উদ্দিন (টিপু) ও মো: শাহাজাহানকে যুগ্ন সাধারণ সম্পাদক পদে রেখে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

গত ১০ই মার্চ জুমার নামাজের পর উক্ত কমিটির সভাপতি মো: হেলাল উদ্দিন (মার্শাল টিটু)ও সাধারণ সম্পাদক জবরুত উল্লাহ তাদের কমিটির কর্মীদের নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক ড: হাছান মাহমুদ এমপি এর পিতার কবর জিয়ারত ও পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

মো: হেলাল উদ্দিন (মার্শাল টিটু)কে সরফ ভাটা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক ড: হাছান মাহমুদ এমপি এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সরফভাটা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: হেলাল উদ্দিন তার রাজনৈতিক ইতিকথায় জানান, সর্বপ্রথম আমার প্রেম বাংলাদেশ ছাত্রলীগ, সরফ ভাটা যখন তিন ওয়ার্ডে বিভক্ত তখন আমি সি ওয়ার্ডের প্রচার ও প্রকাশনার দায়িত্ব পালন করি।১৯৯৫ সালে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করি।

১৯৯৪ সালে জননেত্রী শেখ হাসিনার জনসভায় মিছিল সহকারে যোগদান কালে এক্সিডেন্টের সম্মুখীন হয়।বৈদ্যুতিক শক লাগে আমার শ্বাস নালীতে। ততক্ষণাত ড: হাছান মাহমুদ এম.পি মহোদয়ের সাবেক ব্যক্তিগত সহকারী এনায়তুর রহিম ও শেখ ফরিদ উদ্দিন চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মী সহ আমাকে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে ভর্তি করেন।দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়ে আমি আবার ছাত্র রাজনীতিতে যোগদান করি।

আমি কৃতজ্ঞতা প্রকাশ করি উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নাসির উদ্দিন রিয়াজ ও সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারের প্রতি। আমি খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আওয়ামী সেচ্ছাসেবকলীগ পরিবারকে তথা আওয়ামী পরিবারের হাতকে শক্ত করে গড়ে তুলব।

selim

Recent Posts

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে ইমেইল ও ফোনকলের মাধ্যমে দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরসহ…

3 minutes ago

ঢাকা দিবস উপলক্ষে ডিএসসিসির বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

রাজধানীর ৪১৬ বছর পূর্তি ও ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে…

5 minutes ago

ইতালিতে নিহত তিন বাংলাদেশির লাশ নোয়াখালীতে, স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী

ইতালির রোমে দুর্বৃত্তের হামলায় নিহত নোয়াখালীর একই পরিবারের তিনজনের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার বিকেলে মরদেহগুলো…

5 minutes ago

১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

১৫ আগস্টকে ঘিরে জননিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ…

23 minutes ago

সিরাজগঞ্জে কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত গ্রেফতার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা লাহিড়ী গ্রামে কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় রোকন নামে এক ডাকাতকে…

26 minutes ago

অভ্যন্তরীণ কোন্দল ও ভূ-রাজনীতির চাপে অস্তিত্ব সংকটে মুসলিম ব্রাদারহুড

একসময়ের প্রভাবশালী রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন ‘মুসলিম ব্রাদারহুড’ বর্তমানে চরম অভ্যন্তরীণ কোন্দল ও কাঠামোগত সংকটে…

54 minutes ago

This website uses cookies.