Header Premium (728×90)

রাঙ্গুনিয়ায় এনজিও (পদক্ষেপ) কর্মকর্তা খুন

মুবিন বিন সোলাইমান, চট্টগ্রামঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এনজিও (পদক্ষেপ) এর কর্মী চম্পা চাকমা (২৬)কে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা হয়েছে ঋণ গ্রহীতার হাতে।

গত ৫ মার্চ (রোববার) ২০২৩ইং তারিখ আনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইরহাটস্থ এইচ এ প্লাজার ওয়ান ব্যাংকের সামনে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে (হোছনাবাদ শাখা) অফিসের নিচে এ ঘটনা ঘটে।

ঘটনা প্রসঙ্গ চম্পার সহকর্মী সপ্তদী চাকমা জানান, চম্পা রাঙ্গামাটি জেলার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে এনজিও সংস্থা (পদক্ষেপ) লালানগর শাখার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (লোন) হিসেবে কর্মরত ছিলেন। অফিস শেষ হওয়ার পর চম্পা বাসায় যাওয়ার পথে অফিসের সিঁড়ির নিচে ঋণ গ্রহীতা মো. এনামুল হক (৩০) সাথে তাদের কথা হয়, এক পর্যায়ে এনামুল চম্পাকে গলার পাশে শ্বাসনালীতে ছুরিকাঘাত করে(সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখা যায় ঘটনার সত্যতা)। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরো বলেন, অভিযুক্ত মো. এনামুল হক (৩০) উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়ার পশ্চিম পাড়া এলাকার নুরুজ্জামানের ছেলে। সে তার বোনের মাধ্যমে ঋণ নিয়েছিল। কিন্তু সে ঠিকমতো কিস্তি পরিশোধ করতো না। এ নিয়ে হয়তো চম্পার সাথে কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে তাকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করেছে সে।

ঘটনাস্থল থেকে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী জানান, এনামুল হক তার বোনের নামে এক লাখ টাকা লোন নিয়েছেন এ এনজিও থেকে। লোন পরিশোধকে কেন্দ্র করে এনাম এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর সে পালিয়ে গেছে। তাকে ধরতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

selim

Recent Posts

পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার সকালে খুজদারের…

14 minutes ago

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনসহ মোট ১০ জনের মৃত্যু…

32 minutes ago

একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবিতে এনসিপির তিন দফা

সরকারের গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি…

33 minutes ago

শারদীয় দুর্গাপূজায় বান্দরবানে বিজিবির বিশেষ নিরাপত্তা ও নজরদারি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গুজব ও সাম্প্রদায়িক উসকানি…

51 minutes ago

উখিয়ার রিসোর্টে ভয়াবহ আগুনে শিশুসহ ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৮

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকত এলাকার একটি কাঠের রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশুসহ ১০ পর্যটকের মৃত্যু হয়েছে,…

56 minutes ago

মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা

বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য সংরক্ষিত আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের ২০ হাজার টাকা জামানত দেওয়ার…

2 hours ago

This website uses cookies.