শেরপুরে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা
বগুড়ার শেরপুরের গাড়িদহ ইউনিয়নের বনমরিচা এলাকায় স্ত্রীর উপর অভিমান করে লিটন সরকার (৪০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত লিটন সরকার একই এলাকার রেজাউল সরকারের ছেলে। সরজমিনে গিয়ে জানা যায়,গাড়িদহ ইউনিয়নের বনমরিচা হলদিপাড়া এলাকার লিটন সরকার তার স্ত্রী ও মেয়ের সাথে গত ১৭ জানুয়ারী মঙ্গলবার রাত ১১টার সময় প্রতিবেশী ফজল শেখের বাড়ির ভিতর কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে লিটন সরকার তার স্ত্রী ও মেয়ের উপর রাগান্বিত হয়ে তার নিজ বাড়িতে চলে যায়।
পরে রাত ২টার সময় তার স্ত্রী ও মেয়ে বাড়িতে গিয়ে দেখে যে তার নিজ ঘরের তীরের সাথে গলায় মাপলার পেছানো অবস্থায় লিটন। পরে তার স্ত্রী ও মেয়ে চিৎকার করিলে আশেপাশের লোকজন এগিয়ে আসেন।
শেরপুর থানা পুলিশ সংবাদ পেয়ে ১৮ জানুয়ারি বুধবার সকাল আনুমানিক১১ টার সময় তার ঘর থেকে ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করেন।
এলাকাবাসী জানান,গত কয়েক দিন আগে তার মেয়ে স্বর্ণা আক্তারের সাথে তার স্বামীর ডিভোর্স হয়, এই বিষয় নিয়ে রাতে স্ত্রী ও মেয়ের সাথে ঝগড়া বিবাদ হয়। পরে রাতে লিটন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এই বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার বলেন, বনমরিচা গ্রাম থেকে লিটন সরকার নামে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র…
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার…
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগের ঝুঁকিহ্রাস কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই…
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের…
দেশের তিন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে…
মহাবিশ্বে প্রাণের বিকাশের জন্য পৃথিবীর চেয়েও অনুকূল পরিবেশসম্পন্ন ‘সুপারহ্যাবিটেবল’ গ্রহের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা…
This website uses cookies.