পিরোজপুরের চর গাজীপুর এক বৃদ্ধকে মেরে রক্তাক্ত টাকা ছিনতাই
এম,এস-মামুন, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কলাকোপা গ্রামে মরহুম হাবিবুর রহমান মাওলানা হুজুরের বাড়ির সামনে দুর্বৃত্তদের আঘাতে গুরুতর আহত হয়েছেন কাজী মোঃ শহিদুল ইসলাম (৫৪)।
বুধবার ১লা মার্চ শ্বশুর বাড়ির জমি বিক্রির টাকা নিয়ে হুজুরের বাড়ির দান বাক্সে মানত এর টাকা দিতে গিয়ে ফেরার পথে দুর সম্পর্কের বেয়াই শাহ আলম খলিফা ও ওমর খলিফা পিতা শাজাহান খলিফা দ্বারা আক্রমণের শিকার হন মোঃ শহিদুল ইসলাম এবং তার কাছে থাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় ।
ঘটনার বিবরণ আজ দুপুর ১ টায় কলাকোপা বাজার সংলগ্ন হুজুর বাড়ির সামনে শাহ আলম ও ওমর এদের নেতৃত্বে ৬/৭ জনার একটা দল মোঃ শহীদুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়, হামলা চালানোর একপর্যায়ে মোঃ শহিদুল ইসলামকে পিস্তল বের করে গুলির হুমকি দেখিয়ে তার কাছ জমি বিক্রির আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এবং তাকে মেরে ফেলার উদ্দেশ্যে তার মাথা এবং চোখে আঘাত করা হয়, এবং রক্তাক্ত করে রাস্তার পাশের ফেলে রাখা হয় । ভিকটিমের আত্মচিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে পিরোজপুর সদর থানার অফিস ইনচার্জ
আ জ ম মাসুদুজ্জামান বলেন, আমরা একটা অভিযোগ পেয়েছি এবং ভিকটিম কে দেখেছি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠিয়েছি ।পরবর্তীতে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।
পিরোজপুর সংবাদদাতা:-
দুর্গাপূজাকে কেন্দ্র করে জামায়াত, শিবির ও এনসিপি নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী…
জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের মধ্যেই রাশিয়ায় বড় ধরনের ড্রোন হামলা…
ভোলার লালমোহনে মা ইলিশ রক্ষায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার জাল জব্দ করেছে…
মুম্বাইয়ের জুহুতে ফুটবল ম্যাচ শেষে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি…
রাজধানীর সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে নিহত প্রধান শিক্ষিকা রনজিলা পারভিনের…
শৈশবের রূপকথার বই থেকে শুরু করে লোরকার কবিতা এবং অ্যান কারসনের গদ্য—নিজের সৃষ্টিশীল যাত্রার পেছনে…
This website uses cookies.