শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি আরও বলেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বর্তমানে বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগই চলমান রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের যেসব অঞ্চল বন্যার কবলে পড়েছে, সেখানে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ক্ষয়ক্ষতির জরিপ কাজ শুরু হয়েছে। এই জরিপ শেষ হওয়ার পর ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো সংস্কার এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। সরকারের মূল লক্ষ্য শুধু তাৎক্ষণিক ত্রাণ দেওয়া নয়, বরং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন নিশ্চিত করে তাদের জীবন-জীবিকা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা।
ত্রাণ বিতরণ কর্মসূচির পর স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া উপজেলার ছড়াকুল এলাকায় যান। সেখানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের বিবরণ শোনেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে নতুন তিনটি আইনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষাকে সংকুচিত করা হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস…
জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৩…
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।
যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…
কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…
This website uses cookies.