Header Premium (728×90)

জেলা/স্থানীয়

দিনাজপুরে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লক্ষ টাকা জরিমানা

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি

পরিবেশ অধিদপ্তর এর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ২০মে  বুধবার দিনাজপুর জেলার সদর উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩( সংশোধিত- ২০১৯) অনুযায়ী অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় একটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

দিনাজপুর সদর উপজেলার মাধবপুরে অবস্থিত মেসার্স এস আর ব্রিকস। জরিমানা করা হয় ১,৫০,০০০/-( এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) অভিযানে ইটভাটার কিলন/চিমনী সম্পূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।
সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় রংপুরের রিসার্চ অফিসার মোঃ রুনায়েত আমিন রেজা।

অভিযানে বিদ্যুৎ বিভাগের একটি দল ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা সহ সার্বিক কাজে সহযোগিতা প্রদান করেন দিনাজপুর সদর পুলিশ, রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও দিনাজপুর জেলা ফায়ার সার্ভিসের একটি চৌকশ দল অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরূপ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

saju

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

17 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

17 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

18 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

18 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

18 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

18 hours ago

This website uses cookies.