জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলায় নিখোঁজ হওয়ার পর ১ বৃদ্ধা নারীকে তেঁতুল গাছের মগডালে দেখতে পাওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৬ মে বুধবার সকালে কুড়িগ্রাম জেলা সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে, উদ্ধার হওয়া ওই নারীর নাম সাজেদা বেগম (৬০), তিনি ওই এলাকার মো. আবু সাঈদের স্ত্রী বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬ মে বুধবার সকাল থেকে সাজেদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরিবারের সদস্যরা ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান, ১ পর্যায়ে বাড়ির পাশের ১টি বড় তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পায় স্থানীয়রা, এ সময় তাকে গাছের ওপর বসে থাকতে দেখা যায়।
এই খবরটি পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১টি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে পুকুরপাড়ের ১টি তেঁতুল গাছের মগডালে অবস্থান করতে দেখা যায়, তবে পরিবারের আপত্তির কারণে তাৎক্ষণিক ভাবে উদ্ধার কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটে।
তিনি আরও জানান, এ সময় হঠাৎ ওই নারী গাছ থেকে পাশের পুকুরে লাফিয়ে পড়েন, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.