ফখরুল আলম সাজু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, টানা বৃষ্টিতে কাদাপানি জমে থাকা এবং বড় গর্তের কারণে মহাসড়কটির ১টি বড় অংশ কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ধীরগতির যান চলাচল দেখা যায়।
দুপুরের দিকে পরিস্থিতির আরও অবনতি ঘটে, কাঁচপুর, শিমরাইল, মদনপুর, ভূলতা সংযোগ এলাকা পেরিয়ে যানজট গিয়ে ঠেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত, প্রায় ২০ কিলোমিটারের যানজটে এ মহাসড়কের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
মহাসড়কের পাশের ব্যবসায়ীরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের অনেক স্থানে বৃষ্টির পানি জমায় তা ছোট-খাটো পুকুরের মতো তৈরি হয়েছে, অনেক জায়গায় সড়কের কার্পেটিং উঠে গিয়ে গভীর গর্ত ও সড়কের ২ পাশের কাঁচা রাস্তায় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে ১ সঙ্গে একাধিক গাড়ি চলাচল করতে পারছে না, বিশেষ করে ভারী যানবাহন, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ধীরগতিতে চলাচল করায় পুরো মহাসড়কজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
যানজটে আটকে পড়া যাত্রীদের অভিযোগ, কয়েক কিলোমিটারের পথ পাড়ি দিতে সময় লাগছে কয়েক ঘণ্টা, অনেকে অফিস, জরুরি কাজ কিংবা গন্তব্যে সময়মতো পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েছেন, বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.