স্টাফ রিপোর্টার
রংপুর:
রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও গর্তে পানি জমে আছে। এসব স্থানে যানবাহন চলাচল করছে অত্যন্ত ধীর গতিতে ও ঝুঁকি নিয়ে। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও রিকশা চলাচল সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠেছে।
নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়ক দীর্ঘদিনেও সংস্কার না করায় বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কজুড়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, যানবাহনের চালক ও যাত্রী এবং পথচারীদের। এ ছাড়া মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।
সড়কটির আশপাশের বাসিন্দারা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসাসেবা নেওয়াসহ নানা প্রয়োজনে হাজারো মানুষ রংপুর নগরীতে যাতায়াত করে। কিন্তু সড়কটির বেহাল অবস্থায় সবাইকে দুর্ভোগে পড়তে হয়।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মহানগর সভাপতি জোবায়দুল ইসলাম বুলেট জানান, নিম্নমানের কাজ ও যথাযথ তদারকির অভাবেই দ্রুত সড়কটি নষ্ট হচ্ছে। এ ছাড়া নিষিদ্ধ হেভিওয়েট যানবাহন চলাচলের কারণেও ক্ষতি বাড়ছে। দ্রুত মানসম্মত সংস্কার না হলে আগামী বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হবে।
উক্ত বিষয়ে রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজম আলী জানান, ওই রাস্তা নিজস্ব ইকুইপমেন্ট দিয়ে ৫ থেকে ৬ লাখ টাকা ব্যয়ে কিছু সংস্কার করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে কাজ করা হয়েছে। এবার ২৪ কোটি টাকা ব্যয়ে সড়কটি নতুন করে নির্মাণ করা হবে। মূল্যায়ন চলছে, এরপর কাজ শুরু হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নতুন দুই শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত…
গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলে অন্তত ১২টি ঘোড়ার মাথা, চামড়া ও হাড়গোড় পড়ে থাকতে দেখা গেছে।…
টানা মুষলধারে বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও নিচু এলাকা হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে,…
বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর ধীরগতির ওভার রেটের দায়ে বড় ধরনের আর্থিক জরিমানার মুখে…
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
This website uses cookies.