Header Premium (728×90)

জেলা/স্থানীয়

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর-লুটপাট, আহত ৫

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় বিএনপির স্থানীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার ছবি ও ব্যানারও ভাঙচুর করে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করে আসছিলেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে অভিযুক্তরা পুনরায় চাঁদা দাবি করলে স্থানীয়রা এতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা হুমকি দিয়ে সরে যায়।

এরই জেরে একই দিন বিকেল ৫টার দিকে ফেরদৌস বাড়ী, কাউছার বাড়ী, ইস্রাফিল, রিয়াদ, রুবেল ভূইয়া, কাউছার ভূইয়া, ফয়সাল মিয়া ও শিপন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আতলাশপুর এলাকায় হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলাকারীরা স্থানীয় বিএনপি কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পরে তারা মো. লুতফর রহমান ভূইয়ার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাধা দিতে গেলে লুতফর রহমান (৫০), সাখাওয়াত হোসেন ভূইয়া (৫৬), শাহাদাত হোসেন (৪৮), মাহবুব হাসান ভূইয়া (৫৭) ও জাকারিয়া ভূইয়া (৪৩)-কে বেধড়ক মারধর করা হয়।
আহতদের মধ্যে শাহাদাত হোসেনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এবং সাখাওয়াত হোসেনের মুখে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ক্লাব ও দোকান ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দেয়। একই ঘটনার ধারাবাহিকতায় এলাকায় আরও কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালানো হয়।

ভুলতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্রদল সভাপতি ও ভুক্তভোগী মো. দোলন ভূইয়া জানান, হাটাবো বেলতলা এলাকায় ছাত্রদলের দলীয় অফিস ভাঙচুর করা হয়েছে এবং সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি মামলা বর্তমানে বিচারাধীন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

editor

Recent Posts

১২৩ বছর বয়সে না ফেরার দেশে নাটোরের আব্বাস প্রামানিক

নাটোরের গুরুদাসপুর উপজেলার ১২৩ বছর বয়সি আব্বাস প্রামানিক সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা গেছেন। তিনি…

8 minutes ago

উত্তরায় জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জি এম কাদেরের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল…

10 minutes ago

কন্যাশিশুর নিরাপত্তা ও সামাজিক অবক্ষয় নিয়ে রাষ্ট্রপতির গভীর উদ্বেগ

কুমিল্লায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। তিনি কন্যাশিশুর নিরাপত্তা…

13 minutes ago

হরিরামপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার গালা ইউনিয়নে এই…

44 minutes ago

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার বকেয়া কর দ্রুত আদায়ের নির্দেশ হাইকোর্টের

পুনর্মূল্যায়নের পর পাঁচটি করবর্ষের বিপরীতে দাবি করা ৬৬৬ কোটি টাকা বকেয়া কর গ্রামীণ কল্যাণের কাছ…

47 minutes ago

দুই নায়িকার মধ্যে গভীর বন্ধুত্ব সম্ভব নয় বলে মত রানী মুখার্জির

বলিউডের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ পরিবেশে ২ জন নায়িকার মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠা কঠিন বলে মনে…

53 minutes ago

This website uses cookies.