Header Premium (728×90)

জেলা/স্থানীয়

বন্দরে অভিযান যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার এলাকায় চাঞ্চল্য

আতাউর রহমান,
নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা সোহেল মেম্বারকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

রোববার (১৫ মার্চ) দুপুরে লাঙ্গলবন্দ রাজঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, গ্রেফতারকৃত সোহেল মেম্বার একটি মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত চলমান রয়েছে এবং আরও কোনো মামলায় তার সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা ও মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহেল মেম্বার এলাকায় প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। তিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন সাজনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ঠিকাদারি নিয়ন্ত্রণ, প্রভাব বিস্তারসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

এলাকাবাসীর দাবি, তার কর্মকাণ্ডের কারণে এলাকায় দীর্ঘদিন ধরে ভীতি ও উত্তেজনার পরিবেশ বিরাজ করছিল। কিছু অভিযোগে বলা হয়েছে, তিনি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ব্যবসা ও ঠিকাদারি ক্ষেত্রে আধিপত্য বিস্তার করেছেন।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া সোহেল মেম্বারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ বা মামলা রয়েছে কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বিএনপি নামধারী কয়েকজন ব্যক্তি থানায় গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। তবে পুলিশ তাদের সে চেষ্টা ব্যর্থ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
এদিকে সোহেল মেম্বারের গ্রেফতারের ঘটনায় লাঙ্গলবন্দ ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

editor

Recent Posts

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার…

10 minutes ago

দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগের ঝুঁকিহ্রাস কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই…

19 minutes ago

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের…

39 minutes ago

খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের তিন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে…

43 minutes ago

মহাশূন্যে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ থাকতে পারে, বিজ্ঞানীদের গবেষণা

মহাবিশ্বে প্রাণের বিকাশের জন্য পৃথিবীর চেয়েও অনুকূল পরিবেশসম্পন্ন ‘সুপারহ্যাবিটেবল’ গ্রহের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা…

1 hour ago

ইরানের বিরুদ্ধে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

আলাস্কায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি…

1 hour ago

This website uses cookies.