Header Premium (728×90)

জেলা/স্থানীয়

স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলা ব্লাড ব্যাংক চন্দ্রগঞ্জ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আবদুল আজীম,
স্টাফ রিপোর্টার:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলা ব্লাড ব্যাংক চন্দ্রগঞ্জ শাখার উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল (১২ই মার্চ ২০২৬) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

রমজানের পবিত্রতা ও মানবিক সেবার চেতনা জাগ্রত রাখতে এই আয়োজন করা হয়।

এ সময় ইফতার মাহফিলে সংগঠনটির সাধারণ সম্পাদক মীর মো: মনির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো: আবদুল আজিম ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জীবন আশরাফ চোধূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো: গোলাম কিবরিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও মানবিকতার এক অনন্য পরিবেশ। মানবতার সেবায় রক্তদানের গুরুত্ব

বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ, যা একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবুজ বাংলা ব্লাড ব্যাংক দীর্ঘদিন ধরে অসহায় ও জরুরি রোগীদের রক্তের প্রয়োজন মেটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সামাজিক উদ্যোগ আরও জোরদারের প্রত্যয়
আয়োজকরা জানান, শুধু রক্তদান নয়—মানবিক সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির নানা কর্মসূচি নিয়েও ভবিষ্যতে কাজ করবে সংগঠনটি।

দোয়া ও মোনাজাতে সমাপ্তি

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সবুজ বাংলা ব্লাড ব্যাংক চন্দ্রগঞ্জ শাখার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মানবতার সেবায় তরুণ সমাজকে আরও বেশি সম্পৃক্ত করতে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

editor

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

2 hours ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

2 hours ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

3 hours ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

3 hours ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

3 hours ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

3 hours ago

This website uses cookies.