Header Premium (728×90)

বগুড়ার শেরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মোত্তালিব সরকারঃ বগুড়ার শেরপুর উপজেলায় মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) বিকাল ৩টায় উপজেলার অডিটোরিয়ামে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরুয়া দহপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জিন্নাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-ধনুট আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষক-কর্মচারীবৃন্দ প্রধান অতিথিসহ আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদেরকে সম্মানসূচক ব্যাচ পরিয়ে দেন। এ সময় অতিথিরা শিক্ষক সমাজের ঐক্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। এছাড়াও কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির উন্নতম সদস্য মাহবুবুর রহমান হারেজ উপস্থিত ছিলেন।


এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা ভূমি কর্মকর্তা ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, এমপি পুত্র ও যুব সমাজের আইকন আসিফ সিরাজ রব্বানী, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিন, শফিকুল ইসলাম শফিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মন্ডল, পৌর বিএনপির নির্বাহী সদস্য জিএস রিপনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের মাস। এই মাসে এমন আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষক সমাজ জাতির মেরুদণ্ড—তাদের ঐক্যবদ্ধ উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

mottalib

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

15 hours ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

15 hours ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

15 hours ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

15 hours ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

16 hours ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

16 hours ago

This website uses cookies.