Header Premium (728×90)

জেলা/স্থানীয়

ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজেস্ব প্রতিনিধি:

ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৪ মার্চ মঙ্গলবার বিকাল ৫টায় শহরের বার্গার ল্যাব রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়, জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাই।

বক্তারা সাংবাদিকদের সমাজের দর্পণ আখ্যায়িত করে সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তারা বলেন, গণমাধ্যম সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের অবদান অনস্বীকার্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন, ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

saju

Recent Posts

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত…

6 minutes ago

তরুণদের ‘ককরোচ’ আন্দোলনে চাপে মোদি সরকার, বিজেপির নতুন চ্যালেঞ্জ

ভারতের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি আন্দোলন বিজেপি সরকারের জন্য বড়…

10 minutes ago

সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ

সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। দুই ধাপে এটি…

24 minutes ago

কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণ জানালেন শিক্ষামন্ত্রী

কিউএস র‍্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর পিছিয়ে থাকার কারণ হিসেবে শিক্ষার্থীদের ঝরে পড়া এবং পরিবেশ ও নিরাপত্তার…

36 minutes ago

নদীয়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ২৪ বছর বয়সী ছেলে আবু…

37 minutes ago

পটুয়াখালীতে সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু

পটুয়াখালীর শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ নামের এক…

40 minutes ago

This website uses cookies.