নিজেস্ব প্রতিনিধি:
আজ ২২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু) বলেছেন, ছয় মাসের মধ্যে ঢাকাগামী আন্তনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে নিয়মিত চলাচল করবে।
বর্তমানে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি রাজধানী ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত যাতায়াত করছে। একটি শাটল ট্রেনের মাধ্যমে যাত্রীরা লালমনিরহাট থেকে বুড়িমারী পর্যন্ত চলাচল করেন।
সভায় জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাদের উদ্দেশে ত্রাণমন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি ও হয়রানি দূর করতে হাসপাতালে দালালদের দৌরাত্ম্য দূর করতে হবে। কৃষকদের সার, বীজসহ অন্যান্য প্রণোদনা নিয়ে ভোগান্তি করা যাবে না। বুড়িমারী পর্যন্ত রেল যোগাযোগ আধুনিকায়ন করতে হবে। লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করার পদক্ষেপ নিতে হবে। অবৈধভাবে নদীর বালু তোলা বন্ধ করতে হবে। সীমান্তে মাদকদ্রব্য পাচার, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে হবে। কোনো অপকর্মে রাজনৈতিক ব্যক্তিরা জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি কোনো সরকারি কর্মকর্তা জড়িত থাকেন, তাঁদের নিবৃত্ত করতে হবে। পরে উপস্থিত কর্মকর্তারা তাঁদের মতামত এবং চলমান সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য হাসান রাজীব প্রধান ও লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত সভায় পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৬০ দিনের সময়সীমা বাড়ানোর দাবি নাকচ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল…
মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ৩৬৫ দিন কার্যকর থাকলেও এখন থেকে প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক…
বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক পরাজয় নিয়ে ‘লাভ ফর ক্রিকেট’ পডকাস্টে কথা বলেছেন ইংল্যান্ডের সাবেক তারকা…
হবিগঞ্জে দ্রব্যমূল্য ও লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসানসহ…
উন্নত চিকিৎসার আশায় ভারতে গিয়ে গাজীপুরের দুই বন্ধু হাবিবুর রহমান ও বিল্লাল মাঝির মৃত্যু হয়েছে।…
পরিবর্তনশীল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা ও জনগণের আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত রূপান্তরের ওপর…
This website uses cookies.