Header Premium (728×90)

জেলা/স্থানীয়

বগুড়া শেরপুরে প্রত্যাশা সঞ্চয় সমিতির প্রতিবাদ সভা ও মানববন্ধন

বগুড়ার শেরপুরের হাপুনিয়া গ্রামে প্রত্যাশা সঞ্চয় ও ঋনদান সমিতিতে সাবেক ইউপি সদস্য আবু জাফর সিদ্দিকী ওরফে আলামিন (২৮) চাঁদা দাবি করে মরধর ও অফিস ভাংচুর করার প্রতিবাদে ১৮ ফেব্রুয়ারী শনিবার বেলা ১১ টায় শেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছে প্রত্যাশা সঞ্চয় ও ঋনদান সমিতির কর্মকর্তা ও সদস্যরা।

জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া এলাকায় বিগত ২০১৬ সালে প্রত্যাশা সঞ্চয় ও ঋনদান সমিতির কার্যক্রম শুরু হয়। অনৈতিক সুবিধা না পেয়ে আবু জাফর সিদ্দিকী ওরফে আলামিন সহ ২-৩ জন ওই সমিতি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তারা ওই সমিতির কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়া গত ১৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৬ টার দিকে আলামিন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সমিতির কার্যালয়ে গিয়ে অফিসের কম্পিউটার ও আসবাবপত্র ভাংচুর করে।

এ সময় কর্মকর্তারা বাধা দিলে তাদের মারধর করে ১৭ লাখ ৫০ হাজার টাকা নিয়ে চলে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই ওই সমিতির সিনিয়ল ম্যানেজার সুলতান মাহমুদ বাদি হয়ে আবু জাফর সিদ্দিকী ওরফে আলামিন সহ ৭ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দেয়ায় সন্ত্রাসীরা তাদের প্রাননাশের হুমকি দেয়। এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১ টার দিকে প্রত্যাশা সঞ্চয় ও ঋনদান সমিতির কর্মকর্তা ও সদস্যরা শেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, সমিতির পরিচালক শহিদুল ইসলাম, সভাপতি জাহাঙ্গীর হোসেন, সিনিয়র ম্যানেজার সুলতান মাহমুদ, সদস্য হেলাল উদ্দিন প্রমূখ। বক্তারা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

mottalib

Recent Posts

শিক্ষকদের অবসর সুবিধা: ঘুষ ছাড়াই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে মিলবে টাকা

দীর্ঘ চার বছর পর দেশের ৬৪ জেলার ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্টে ২…

3 minutes ago

ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক যুবক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা অর্ণব দাস নামের এক…

8 minutes ago

সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

সীতাকুণ্ডের ফেরদৌস শিপ রিসাইক্লিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিস্ফোরক…

18 minutes ago

অবসরের টাকা পেতে শিক্ষকদের আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত শিক্ষকদের অবসরকালীন সুবিধা পেতে আর অফিসে…

26 minutes ago

না ফেরার দেশে প্রখ্যাত সাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. কামাল হোসেন

ভারতের প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক ও কবি ডা. কামাল হোসেন শনিবার সকালে পরলোকগমন করেছেন।

27 minutes ago

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি

শিক্ষাজীবনের সময় অপচয় রোধ ও আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য রাখতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা…

31 minutes ago

This website uses cookies.