Header Premium (728×90)

দেশের যত উন্নয়ন হচ্ছে তার একমাত্র কান্ডারী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশের সব সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। দেশের যত উন্নয়ন হচ্ছে তার একমাত্র জননেত্রী শেখ হাসিনা হাত থেকে ই ।

তিনি পুনরায় প্রধানমন্ত্রী হলে জাতিকে একটি উন্নয়নশীল দেশ উপহার দেবেন। শনিবার (১৮ ইং ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তিনতলা একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণের উদ্বোধন শেষে আয়োজিত এক উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সমাবেশে নারী উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনেক অবদান।

উল্লেখ করে মন্ত্রী বলেন, আজকের এ কোমলমতি মেয়েরা আগামি দিনে জাতির নেতৃত্ব দিবে। তাদেরকে সততা ও নৈতিকতার শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাদেরকে সুশিক্ষা প্রদান করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা যেন মাদকাসক্ত ও বিপথে যেতে না পারে সে দিকে শিক্ষক ও অভিভাবকদের লক্ষ্য রাখার আহবান জানান তিনি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন অসীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এস এম ফুয়াদ ও প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম মিন্টু।
এ সময় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মোঃ রিয়াজ হোসেন পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

 

selim

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

7 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

7 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

7 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

7 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

7 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

8 hours ago

This website uses cookies.