Header Premium (728×90)

জেলা/স্থানীয়

সাতক্ষীরা সদর উপজেলাধীন পদ্ম-শাঁখরা বিজিবি ক্যাম্প থেকে ভোমরা মন্দির পর্যন্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

মোঃ আরিফ হোসেন রনি,
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার ৬নং ভোমরা ইউনিয়নের পদ্ম শাঁখরা বিজিবি ক্যাম্প থেকে ভোমরা মন্দির পর্যন্ত সড়কটির বর্তমানে চরম বেহাল অবস্থা দেখা দিয়েছে। দীর্ঘ ৩ থেকে ৫ মাস আগে সড়কের কাজ শুরু হলেও এখনো পর্যন্ত সম্পন্ন করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ইটের খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ভ্যান, মোটরসাইকেলসহ কোনো ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।

এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের প্রতিদিন চরম কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে। অনেককে প্রায় ৩ কিলোমিটার পথ হেঁটে গিয়ে অন্য জায়গা থেকে যানবাহনে উঠতে হচ্ছে।

এছাড়া ব্যবসায়ীদেরও ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভোমরা স্থলবন্দরে পণ্য পরিবহনের জন্য অনেককে দীর্ঘ পথ ঘুরে যেতে বাধ্য হতে হচ্ছে, ফলে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে।

স্থানীয়রা জানায়, এই রাস্তাটি পদ্ম শাঁখরা বিজিবি ক্যাম্প হয়ে ভোমরা স্থলবন্দরে যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক। পদ্ম শাঁখরা, হাড়দ্দাহ ও আশপাশের এলাকার অসংখ্য মানুষ প্রতিদিন এই রাস্তা ব্যবহার করে জীবিকা নির্বাহ করেন।

এই সড়কে বর্তমানে ভ্যান ও ট্রলি গাড়ি চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক সময় একটি ভ্যান পার করাতে ৩ থেকে ৬ জন মানুষকে ঠেলে নিতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুততম সময়ের মধ্যে সড়কের কাজ শেষ করে যান চলাচলের উপযোগী করে তোলা হোক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

editor

Recent Posts

সৌদি আরব কেন হুতিদের সামরিকভাবে পরাজিত করতে পারছে না

প্রথাগত সামরিক শক্তি ও বিপুল ব্যয়ের পরও সৌদি আরব কেন হুতিদের পরাজিত করতে পারছে না,…

7 minutes ago

মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ

পবিত্র মক্কা ও মদিনার ওপর যেকোনো হুমকি মোকাবিলায় বাংলাদেশ সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে মন্তব্য…

9 minutes ago

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে দেশজুড়ে প্রস্তুতি সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশের বিভিন্ন উপজেলায় প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক…

21 minutes ago

১২৩ বছর বয়সে না ফেরার দেশে নাটোরের আব্বাস প্রামানিক

নাটোরের গুরুদাসপুর উপজেলার ১২৩ বছর বয়সি আব্বাস প্রামানিক সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা গেছেন। তিনি…

30 minutes ago

উত্তরায় জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জি এম কাদেরের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল…

33 minutes ago

কন্যাশিশুর নিরাপত্তা ও সামাজিক অবক্ষয় নিয়ে রাষ্ট্রপতির গভীর উদ্বেগ

কুমিল্লায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। তিনি কন্যাশিশুর নিরাপত্তা…

36 minutes ago

This website uses cookies.