Header Premium (728×90)

২৯ বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় নজরদারী বৃদ্ধি ও চেকপোষ্ট স্থাপন

মোঃ রাব্বি হাসান
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী এলাকায় নজরদারী বৃদ্ধি লক্ষ্যে টহল তৎপরতা বৃদ্ধি এবং চেকপোষ্ট স্থাপন করা হয়েছে।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করায় একটি গুরুতর ঘটনা সংঘটিত হয়।

উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত সন্ত্রাসীরা বাংলাদেশের যে কোনো সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পলায়ন করতে পারে এবং একই সাথে ভারত হতে সন্ত্রাসী গ্রুপ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে মর্মে নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে জানা যায়।

সীমান্ত এলাকায় এ ধরনের গমনাগমন প্রতিরোধে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত হিসেবে ১০টি টহলের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান সমূহে বিশেষ টহল পরিচালনা এবং ফুলবাড়ী শহরস্থ ঢাকা মোড়, বিরামপুর শহর ও মোহনপুর ব্রীজ এলাকায় ০৩টি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে যানবাহন তল্লাশী করা হচ্ছে। 

ফুলবড়ী ২৯ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন তল্লাশী ও যে কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রমের ওপর বিশেষ নজরদারি অব্যাহত রাখা হয়েছে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অত্র ব্যাটালিয়নের সকল সদস্যকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

saju

Recent Posts

ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে অভূতপূর্ব হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের

ইরান তাকে হত্যার পরিকল্পনা করছে এমন প্রতিবেদনের প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমন কিছু…

4 minutes ago

কক্সবাজারে পানিবন্দি ৫ লাখ মানুষ, ৬৪০ আশ্রয়কেন্দ্রে ১৪ হাজার

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। জেলার ১০ উপজেলার…

20 minutes ago

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

35 minutes ago

বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন, নায়ক মিকেল মেরিনো

৪০ বছর পর বেলজিয়ামের মুখোমুখি হওয়া ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় পেল স্পেন। মিকেল মেরিনোর…

50 minutes ago

নতুন কাজের অপেক্ষায় জয়া আহসান, এবার চাইছেন হালকা মেজাজের চরিত্র

চরকি অ্যাওয়ার্ডসে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার জয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসানের নতুন সিনেমা…

4 hours ago

মতলব সেতুর এপ্রোচ সড়কে বড় ভাঙন, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ভারি বর্ষণের ফলে মতলব সেতুর উত্তর পাড়ের এপ্রোচ সড়কের নিচের মাটি ও বালু সরে গিয়ে…

4 hours ago

This website uses cookies.