Header Premium (728×90)

জেলা/স্থানীয়

বাস শ্রমিকদের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রংপুর নীলফামারী রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার রংপুর:

বাস শ্রমিকদের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শ্রমিক নেতাকে নির্যাতনের প্রতিবাদে রংপুর বাস-মিনিবাস মালিক সমিতির অধীনে নীলফামারীর সব রুটে আজ (৩০ নভেম্বর) রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল (২৯ নভেম্বর) শনিবার সন্ধ্যায় এ ঘোষণা দেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম।

ঘোষণা অনুযায়ী আজ (৩০ ডিসেম্বর) রবিবার সকাল থেকে রংপুর থেকে নীলফামারী-সৈয়দপুর-কিশোরগঞ্জ-জলঢাকা-ডিমলা-ডোমার রুটে সব বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী বাস এবং দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা সমিতির বাস চলাচল স্বাভাবিক আছে।

জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতাকর্মী তাকে শারীরিকভাবে নির্যাতন ও লাঞ্ছিত করেন। স্থানীয়রা আহত সফিকুলকে উদ্ধার করে এবং পরে বিষয়টি জেলা শ্রমিক ইউনিয়নের নেতাদের জানানো হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রংপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির অধীনে চলাচলকারী সব বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়ন।

সৈয়দপুরের বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, ডাক্তার দেখানোর জন্য রংপুর যাবো। সকাল সাড়ে ১০টায় ডাক্তারের সিরিয়াল রয়েছে। সৈয়দপুর-নীলফামারী রুটের বাস বন্ধ, তাই রংপুরগামী দিনাজপুরের বাসের অপেক্ষায় আছি।

একই অভিজ্ঞতার কথা জানান মিলন মিয়া, জাহানারা বেগম, রুমা আক্তারসহ রংপুরমুখী আরও যাত্রীরা।

বাস চলাচল বন্ধ থাকায় নীলফামারী ও আশপাশের রুটে যাত্রীদের ভোগান্তি বেড়েছে; অনেককে বিকল্প পরিবহন ব্যবহার করতে হচ্ছে।

অন্যদিকে, এই পরিস্থিতিতে রংপুর অঞ্চলের পরিবহন খাতে অস্থিরতা তৈরি হয়েছে। শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, মালিক সমিতির পক্ষ থেকে শ্রমিকদের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া এবং শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য পাওনা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলেও তারা দাবি করেন।

বাস শ্রমিক আনারুল ইসলাম জানান, আমরা বাসে কাজ করে জীবিকা নির্বাহ করি। কিন্তু মালিক সমিতি আমাদের এভাবে নির্যাতন করলে কীভাবে কাজ করবো? শ্রমিক নির্যাতনের বিচার চাই।

নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, আমাদের শ্রমিক নেতাকর্মীদের ওপর হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর বাস মিনিবাস মালিক সমিতির সব বাস নীলফামারী দিয়ে চলতে দেব না।

editor

Recent Posts

আজ ৫৭তম বিশ্ব মান দিবস: সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিতে জোর

আজ ১৪ অক্টোবর ৫৭তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে…

4 minutes ago

ময়মনসিংহে স্কুলে শিক্ষক-শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার ধস্তাধস্তির ভিডিও সামাজিক…

14 minutes ago

দুর্যোগ মোকাবিলায় তালতলীতে ৬০ স্বেচ্ছাসেবককে বিশেষ প্রশিক্ষণ

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ মোকাবিলায় স্থানীয় ৬০ স্বেচ্ছাসেবককে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ…

44 minutes ago

বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে

বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী…

1 hour ago

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলে ১২টি ভাষা শেখার সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) এক বছরের এলিমেন্টারি সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন গ্রহণ করা…

1 hour ago

৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ

বিশ্বকাপে ইতিহাস গড়া জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার সারাহ ডামবানেভানা ৩৬ বছর বয়সে হারারেতে মৃত্যুবরণ…

1 hour ago

This website uses cookies.