Header Premium (728×90)

পাংশায় রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে হাজির কামড়ের শিকার কৃষক হেলাল

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চর থেকে এক কৃষককে রাসেল ভাইপার সাপে কামড় দিলে জীবিত সেই সাপ ধরে হাসপাতালে রওনা হয় কৃষক মো. হেলাল বিশ্বাস (৫০)। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার শাহামিরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করতে যায় কৃষক হেলাল বিশ্বাস। এসময় তার পায়ে একটি বিষধর রাসেল ভাইপার সাপ কামড়ে দেয়। পরে দ্রুত হেলাল বিশ্বাস অন্য কৃষকদের সহযোগিতায় সাপটি ধরে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হয়। বর্তমানে তিনি পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে সাপের কামড়ে আহত হেলালের চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন, আমরা খবর পাই পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করতে গিয়ে আমার চাচাতো ভাই হেলাল বিশ্বাসকে সাপে কামড় দেয়। দ্রুততাকে উদ্ধার করে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপসহ নিয়ে আসি। বর্তমানে তিনি পাংশা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। চিকিৎসক বলেছেন, বর্তমানে তার অবস্থা আশঙ্কা মুক্ত।

saju

Recent Posts

ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

ফখরুল আলম সাজু অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঢাকাস্থ আমজাদহাট সোসাইটি’র ঈদ পুনর্মিলনী ও মতবিনিময়…

5 hours ago

ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু

ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া পৌর শহরের সুপরিচিত মানারত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মনিকা…

5 hours ago

মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা মুগদা থানাধীন এলাকায় সংঘবদ্ধ অপরাধ মূলক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

6 hours ago

পরশুরামে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন

দেলোয়ার হোসেন ফেনী ‎পরশুরাম প্রতিনিধি: ‎মানব সেবার অঙ্গীকারে এগিয়ে চলা পরশুরামের রাঙ্গামাটিয়ার প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের…

6 hours ago

দাউদকান্দিতে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় থানা…

6 hours ago

বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

যখন সময় ডেস্ক রিপোর্ট: যশোর জেলায় শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১ কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে…

6 hours ago

This website uses cookies.