মোঃ এমরুল ইসলাম
নরসিংদী জেলা প্রতিনিধি:
অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে নরসিংদীর মনোহরদীতে একটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে মনোহরদী পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।
অভিযানকালে দেখা যায়, বেকারিটিতে অপরিষ্কার স্থানে ও নোংরা যন্ত্রপাতি ব্যবহার করে পাউরুটি, কেক, বিস্কুটসহ নানা ধরনের খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। পরে স্বাস্থ্যবিধি না মানার কারণে বেকারির মালিককে জরিমানা করা হয় এবং পরবর্তীতে পরিচ্ছন্ন পরিবেশে উৎপাদনের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহনেওয়াজ ও মনোহরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে হত্যার ঘটনায় দায়ের…
ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই হাইভোল্টেজ ম্যাচে কার জয়ের সম্ভাবনা…
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি জোরদার, জাতীয় কার্যকরী কমিটির সভা আয়োজন এবং দলীয়…
সরকার গঠনের পর প্রথমবারের মতো সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে ঘিরে…
ফরাসি ফুটবলের ইতিহাসে ধার করা বুট থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র ও গোঁফ নিয়ে কুসংস্কারের মতো…
হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। তাঁর মৃত্যুতে গভীর শোক ও…
This website uses cookies.