মোঃ রাকিব হাসান
জামালপুর:
জামালপুর জেলা পুলিশের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা) দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রতিটি পদক্ষেপে ফুটে উঠেছে মানবতা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত।
দুর্যোগ বা সংকটের মুহূর্তে জেলার যেকোনো প্রান্তে যখন মানুষ বিপদে পড়ে, তখনই দেখা মেলে তাঁর সহানুভূতির ছোঁয়া। শীতের তীব্রতা যখন গ্রামীণ জনপদে কাঁপন ধরায়, তখন নিজের উপস্থিতিতে তিনি কম্বল বিতরণ করেছেন অসহায় মানুষের হাতে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণের সময়ও তাঁকে দেখা গেছে মানুষের পাশে দাঁড়িয়ে হাসিমুখে সহায়তার হাত বাড়াতে।
এছাড়া, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে তিনি শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন মানবতার আলো। কোনো অসুস্থ ব্যক্তি বিপদে পড়লে নিজের গাড়িতে হাসপাতালে পৌঁছে দেওয়ার মতো কাজও করেছেন, তিনি যা একজন প্রশাসনিক কর্মকর্তার চেয়ে অনেক বেশি, একজন মানুষের মানবিকতার পরিচায়ক।
স্থানীয়রা বলেন, সৈয়দ রফিকুল ইসলাম স্যার শুধু একজন দক্ষ পুলিশ অফিসার নন, তিনি একজন মানবিক মানুষ। তাঁর মতো নেতৃত্বর কারণে আজ জামালপুরের মানুষ পুলিশের প্রতি আস্থা ও শ্রদ্ধা ফিরে পেয়েছে।
জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমন এবং জনগণের সেবায় নিবেদিত ভূমিকার পাশাপাশি, তাঁর এই মানবিক উদ্যোগগুলো জামালপুরে ‘মানবতার পুলিশ’ হিসেবে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা) বলেন,পুলিশের মূল শক্তি হলো জনগণ। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। মানবিক পুলিশিংয়ের মাধ্যমেই আমরা সমাজে শান্তি ও বিশ্বাস স্থাপন করতে চাই।
মানবতার এই আলোকবর্তিকা হয়ে তিনি আজ জামালপুরবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে।…
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়া ৮৩ জন প্রার্থীর মধ্যে প্রায়…
খুলনার দাকোপ উপজেলায় ঢাকী নদীর ভয়াবহ ভাঙনে ওয়াপদার বেড়িবাঁধের একাধিক স্থানে ধস ও ফাটল দেখা…
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে…
সারাদেশে ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্তরের স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে সোমবার ১৩তম…
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে গ্রেপ্তার ও কিশোরীর ব্যবহৃত…
This website uses cookies.