মোঃ রাকিব হাসান
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলার কিসমতজাল্লা গ্রামে তৌহিদুল আনোয়ার পাহলোয়ান বাবু গংদের বিরুদ্ধে জোরপূর্বক জমি বেদখল, হামলা ও গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে জামালপুর মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোছাঃ শেফালী বেগম অভিযোগ করেন, তার স্বামী মোঃ মঞ্জুর কাদের (রুনু) পাহলোয়ান স্থানীয় একটি কলেজের সহকারী অধ্যাপক। স্বামী অসুস্থ থাকায় সুযোগ বুঝে গত ২২ অক্টোবর স্থানীয় প্রভাবশালী তৌহিদুল আনোয়ার বাবু গংরা তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা দম্পতিকে মারধর করে এবং তাদের ৫ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয়।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনাটির পর ইসলামপুর থানা পুলিশ রহস্যজনকভাবে নিরব ভূমিকা পালন করছে। ফলে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
ভুক্তভোগী পরিবার জামালপুর জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাহিত্যে নোবেল বিজয়ী অ্যান কারসনের গদ্যের বই 'ইরোস দ্য বিটারসুইট' থেকে প্রেম কেন তিক্তমধুর, সেই…
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে সার ডিলার হিসেবে নিয়োগ…
দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে প্রায় ২৯৮ থেকে ৩০৩ জন শিশু বসবাস করছে। তাদের…
সিলেটের ওসমানীনগরে জমি ও বাড়ির মালিকানা নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে আদালত ওই সম্পত্তিতে স্থিতাবস্থা…
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের শেষ দিনে জয়ের সমীকরণ পরিষ্কার। রেকর্ড ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে…
লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরাইলে এক বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।…
This website uses cookies.