মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) রাজবাড়ী কার্যালয়ে ঘুষের টাকা ফেরত চাওয়ায় এক সেবাগ্রহিতাকে মারধরের অভিযোগ উঠেছে।
সোমবার সকাল সাড়ে ১০টার সময় রাজবাড়ী বিআরটিএ অফিসের সিল কন্ট্রাক্টর মোঃ আক্রামুজ্জামান কাছে টাকা দিয়ে কাজ না হওয়ায় টাকা ফেরত চেয়ে মারধরের শিকার হয়েছেন রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার মোঃ সুমন শেখ।
মারধরের শিকার মোঃ সুমন শেখ অভিযোগ করে বলেন, এক বছর আগে কাগজের জন্য সাড়ে আট হাজার টাকা জমা দেই বিআরটিএর দালাল আকরাম হোসেনের নিকট। সোমবার সকাল সাড়ে ১০টার কাগজ নিতে বিআরটিএতে আসলে আক্রারামুজ্জা আমার কাছে ব্যাংক স্লিপ চায়। এসময় এক বছর আগের স্লিপ, আপনার কাছে জমা দিয়েছি, এখন কোথায় পাবো, বললে থাপ্পর মারে।
এ সময় প্রতিবাদ করলে আকরাম হোসেন সহ তার সাথে থাকা ৪-৫জন এলোপাথারী ভাবে মারধর শুরু করে। টাকা দিয়ে কাজ না হওয়ায় টাকা ফেরত চাইলে এভাবে মারতে পারে না। আমি বিচার চাই।
অভিযুক্ত রাজবাড়ী বিআরটিএর সিল কন্ট্রাক্টর আক্রামুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
রাজবাড়ী বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিন) মোঃ নাসির উদ্দিন বলেন, আক্রামুজ্জামান বিআরটিএর কেউ নয়, তিনি একজন বহিরাগত। সেবাগ্রহিতাকে মারধরের বিষয়টি এডিএম স্যার আমাকে অবগত করেছেন। আমি বাইরে আছি, পরে কথা বলবো।
বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের…
নতুন জুয়া প্রতিরোধ আইনের মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার রমনা থানায়…
গাইবান্ধার পলাশবাড়ীতে বিতর্কিত রাম মূর্তি নির্মাণকারী হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে সিআইডি। মূর্তি অপসারণের…
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর মার্সেলো বিয়েলসার পদত্যাগের প্রেক্ষিতে উরুগুয়ে জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ…
ভবিষ্যতের মাতৃত্বের পরিকল্পনা ও ক্যারিয়ারের ভারসাম্য বজায় রাখতে অনেক বলিউড তারকা এখন ডিম্বাণু সংরক্ষণ বা…
টানা ভারি বর্ষণের ফলে রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে চালক…
This website uses cookies.