মোঃ মকবুলার রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি:
আগামীকাল বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় জুলাই সনদ, ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান। দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটাতে যাচ্ছে এ ঐতিহাসিক আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া উপস্থিত থাকবেন কমিশনের অন্যান্য উপদেষ্টা, উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
এর আগে বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত হয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের শেষ প্রস্তুতি বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা।
বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, “এই ঐতিহাসিক সনদ রাষ্ট্র সংস্কারের এক নতুন ধারার সূচনা করবে। রাজনৈতিক দলগুলো এখন একটি অভিন্ন অঙ্গীকারে পৌঁছেছে, যা গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
প্রায় আট মাস ধরে তিন দফা আলোচনার পর এই সনদটি চূড়ান্ত রূপ পেয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকেই সনদ প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়। ১৬ আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে প্রথম খসড়া পাঠানো হলেও কিছু সংশোধনের পর নির্ভুল খসড়া পুনরায় প্রেরণ করা হয়। পরবর্তী সময়ে মতামত গ্রহণ শেষে ১৪ অক্টোবর প্রতিটি রাজনৈতিক দলের কাছে ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫-এর চূড়ান্ত কপি হস্তান্তর করা হয়।
আগামীকাল এই সনদে স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপিত হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২