Header Premium (728×90)

জেলা/স্থানীয়

সোনারগাঁয়ে অনলাইনে অপপ্রচার: ভালো মানুষের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ

মোঃ মাহবুবুর রহমান,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মামুরদী গ্রামের আব্দুল হাই ও তার স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাদের নামে-বেনামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

এলাকাবাসীর দাবি, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে একজন ধর্মপ্রাণ, পর্দানশীন নারীর সামাজিক মান-মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এই অপপ্রচার সমাজে ভুল বার্তা দিচ্ছে এবং ভুক্তভোগী পরিবার চরম মানসিক চাপের মধ্যে রয়েছে।

আব্দুল হাই ও তার পরিবার দীর্ঘদিন ধরে মামুরদী গ্রামে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। তার স্ত্রী একজন ইসলামী জীবনাচার অনুসরণকারী পর্দানশীল নারী। এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে তারা নিঃসন্দেহে একজন সম্মানিত পরিবার হিসেবে পরিচিত।

এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি বলেন,

এই পরিবার কখনো কোনো বিরোধে জড়ায়নি। তাদের সুনাম নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।

ফেসবুকে একাধিক ভুয়া আইডি ব্যবহার করে এই অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিছু তথাকথিত সাংবাদিকের মাধ্যমেও এসব মিথ্যা তথ্য অনলাইনে ছড়ানো হচ্ছে, যা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।

এলাকাবাসী মনে করছেন, পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার জের ধরেই এই ষড়যন্ত্র করা হচ্ছে। তারা দাবি করেন, দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

সাংবাদিকদের উদ্দেশ্যে এলাকাবাসীর অনুরোধ, তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করেন এবং কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া সংবাদ পরিবেশন না করেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রয়োজনে তারা সাইবার অপরাধ দমন বিভাগে অভিযোগ দাখিল করবেন এবং তাদের সুনাম ক্ষুণ্ণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

saju

Recent Posts

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…

3 minutes ago

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…

22 minutes ago

টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের

নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…

23 minutes ago

স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার

কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…

26 minutes ago

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…

30 minutes ago

দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…

46 minutes ago

This website uses cookies.