রায়পুর উপজেলা শ্রমিকদলের আংশিক কমিটি অনুমোদন
হুমায়ুন কবির নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, লক্ষ্মীপুর জেলা শাখার আওতাধীন রায়পুর উপজেলা শ্রমিকদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১ সেপ্টেম্বর জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদের সুপারিশক্রমে ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া এ কমিটি অনুমোদন করেন। পরে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের একটি হোটেলে অনুমোদিত কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলা নেতাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মোছলেম মিয়া (০২নং ইউনিয়ন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোক্তার হোসেন হাওলাদার (০৪নং ইউনিয়ন)। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ডাঃ মোঃ কামাল হোসেন (০৪নং ইউনিয়ন)।
এ ছাড়া সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ২০ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদূর ভবিষ্যতে রায়পুর উপজেলা শ্রমিকদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা হবে।
চলতি অক্টোবর মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৪০ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়…
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কমিটি গঠন ও নতুন আমীর নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে মোগলটুলী এলাকায়…
নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং দেশের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে…
প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে দুই দিন কমপক্ষে…
আসন্ন শারদীয় দুর্গাপূজা সার্বিক নিরাপত্তা, শান্তি ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ পূজামণ্ডপের আয়োজক…
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সরকারি কাজে অসহযোগিতা ও অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা…
This website uses cookies.