Header Premium (728×90)

জেলা/স্থানীয়

মাদারগঞ্জ উপজেলার সার বিতরনে অনিয়ম তথ্য নিতে গেলে সাংবাদিকের উপর হামলা

জামালপুর প্রতিনিধি:

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়নে কয়রা বাজারে সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে গত ১০ সেপ্টেম্বর বুধবার বেলা আনুমানিক ১.২০ মিনিটে। কয়রা বাজারস্থ বিসিআইসি অনুমোদিত রাসায়নিক সার ও বিএডিসি অনুমেদিত বীজ ডিলার মোঃ মাহফুজুল ইসলাম এর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স তমা এন্টারপ্রাইজ এর সম্মুখে সাংবাদিককে শারীরিক আঘাতের মাধমে গুরুতর জখম করে।
ঘটনা সূত্রে জানাযায়,৫নং জোড়খালি ইউনিয়নের বরাদ্দকৃত রাসায়নিক সার ও বীজ ৬ নং আদারভিটা ইউনিয়নে বিতরন হচ্ছে। এই তথ্যর ভিত্তিতে দৈনিক দেশ সংবাদ এর জামালপুর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ এবং দৈনিক বাংলাদেশের আলো জামালপুর জেলা প্রতিনিধি রকিব হাসান ঘটনা স্থলে পৌছে সত্যতা দেখতে পান। রাসায়নিক সার বিতরনের সময় সেখানে টেক অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। সার বিতরনের এই অনিয়মের বিষয়ে কৃষি কর্মকর্তার সাক্ষাৎকার চাইলে ডিলার মোঃ মাহফুজুল ইসলাম এর ইশারায় প্রথমে ৮/১০জনের একটি দল আক্রমণ চালায়,পরে তার সংখ্যা দাড়ায় প্রায়৪০/৫০ জনে। এর মধ্যে কিছু লোক গুরুতর আহত সালাউদ্দিন আহমেদ কে প্রথমে মাদারগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এঘটনায় মাদারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার কাজ প্রক্রিয়াধীন।

editor

Recent Posts

পলাশবাড়ীতে প্লাবন হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা লিটন গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত শিবিরকর্মী রেজবুল হক সরকার প্লাবন হত্যা মামলার অন্যতম আসামি ও শ্রমিক লীগ…

10 minutes ago

ড. ইউনূসকে হয়রানি ও অপপ্রচারের ঘটনায় ১২ সাবেক উপদেষ্টার নিন্দা

ড. মুহাম্মদ ইউনূসকে ধারাবাহিকভাবে হয়রানি ও অনলাইনে অপপ্রচারের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন…

22 minutes ago

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে…

29 minutes ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৭ প্রকাশ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির…

53 minutes ago

বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার…

1 hour ago

ভাঙ্গুড়ায় গুমানী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

পাবনার ভাঙ্গুড়ায় গুমানী নদীতে আয়োজিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এতে পাবনা ও সিরাজগঞ্জের…

1 hour ago

This website uses cookies.