স্টাফ রিপোর্টার
রংপুর।
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত রংপুর মহানগর কমিটির প্রথম সভায় রংপুর মহানগরের ৬ মেট্রোপলিটন থানায় কর্মরত ১২ জনকে সম্মাননা প্রদানে ইনশা আল্লাহ্ ২২ অক্টোবর সাংবাদিক সম্মাননা অনুষ্ঠান আয়োজনে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে। সম্মাননা পেতে আগ্রহী সাংবাদিকগনকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে সিদ্ধান্ত নেয়া হয় ঐ সভায়।
আলহামদুলিল্লাহ্ ৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যে সাড়ে ৭ টায় সংস্থার রংপুর বিভাগীয় কার্যালয়ে এই সভা সম্পন্ন হয়। জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর মহানগর কমিটির নবনির্বাচিত সভাপতি সাংবাদিক আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুজা উদ্দিন সরকার এর পরিচালনায় আলোচনায় অংশ নেন সহ সভাপতি নাসরিন নাজ ,অর্থ সম্পাদক হীমেল কুমার মিত্র, প্রশিক্ষন সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ মুরাদ। বিশেষ আমন্ত্রনে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক সাংবাদিক আশরাফ খান কিরণ, সদস্য সচিব মো: তারেক বাপ্পী ও রংপুর জেলা কমিটির সাধারন সম্পাদক মো: জাকির হোসেন সুজন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২