ফেনী সোনাগাজীর ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির কাছে অভিযোগ
ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
ফেনী জেলা সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ আকনের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে লাঞ্ছিত ও দাবিকৃত টাকা না দেওয়ায় মামলা দিয়ে ফাঁসানোর হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. ইলিয়াছ।
গতকাল ১ সেপ্টেম্বর সোমবার দুপুরে ফেনী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মো. ইলিয়াছ সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড পান্ডব বাড়ির মো. আব্দুল হাদীর ছেলে।
লিখিত বক্তব্যে মো. ইলিয়াছ বলেন, গত ৬ আগস্ট শাওন নামে একজনের কাছ থেকে আমার ব্যবসা সংক্রান্ত পাওনা টাকা আদায় ও নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় একটি অভিযোগ করেছিলাম। সেই অভিযোগের প্রেক্ষিতে একাধিকবার বিবাদী শাওন অনুপস্থিত থাকায় বৈঠক হয়নি।
তারপর আমি তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক গোলাম কিবরিয়াকে নিরপেক্ষ তদন্ত করে সত্য ঘটনার প্রতিবেদন আদালতে প্রেরণের অনুরোধ করি।
২৩ আগস্ট আকস্মিক পুলিশের এ কর্মকর্তা জানান, থানার ওসি বায়েজীদ আকন স্বয়ং এ বিষয়ে বৈঠক করবেন। সেখানে আমাকেও উপস্থিত হতে বলেন। তবে আমি ও আমার স্ত্রী অসুস্থ থাকায় বৈঠকে উপস্থিত থাকতে অপারগতা প্রকাশ করে পরবর্তীতে উপস্থিত হব বলে জানাই।
বক্তব্যে এ ব্যবসায়ী অভিযোগ করে আরও বলেন, তারপর থেকে আমার বাড়িতে একাধিকবার পুলিশ পাঠানো হয়, যদি দ্রুত সময়ে থানায় উপস্থিত না হই তাহলে পরিবারের অন্য সদস্যদের থানায় আটক করে নিয়ে যাওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
এ পরিস্থিতিতে ২৬ আগস্ট ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে জোরপূর্বক আমাকে সালিশি বৈঠকে উপস্থিত করানো হয়। আমি নিজে বাদী হলেও কোনো তথ্য প্রমাণ উপস্থাপনের সুযোগ না দিয়ে বিবাদীর কাছ থেকে অনৈতিক আর্থিক সুবিধা নিয়ে ওসি বায়েজীদ আকন আমাকে
কক্ষে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
তখন বিবাদীকে দুই দিনের মধ্যে টাকা দিতে আমাকে নির্দেশনা দেন।
এ সময়ে টাকা দিতে ব্যর্থ হলে আমাকে হত্যা মামলাসহ একাধিক মামলায় আসামি করার হুমকি প্রদান করেন। বর্তমানে এসব হুমকির কারণে সোনাগাজী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি সহ পরিবারের নিরাপত্তা ও এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ আকন বলেন, অভিযোগকারী আপাদমস্তক এক প্রতারক প্রকৃতির লোক। তার পাওনাদারকে টাকা না দেওয়ার জন্যই পুলিশের বিরুদ্ধে কথা বলছেন। আমার বিরুদ্ধে করা এসব অভিযোগ সত্য নয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
This website uses cookies.