কিশোরগঞ্জে বিপিজেএফ’র জেলা কমিটি গঠন: সভাপতি আবুল – সম্পাদক সাগর
জেলা প্রতিনিধি,নরসিংদী:
কিশোরগঞ্জ জেলায় বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর জেলা কমিটি গঠন করা হয়েছে। জেলার নিকলী উপজেলা অডিটোরিয়ামে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা শেষে নিউজ ২১ এর জেলা প্রতিনিধি আবুল হোসেনকে সভাপতি ও দৈনিক আমাদের সময়’র অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি ও জার্নাল অব কান্ট্রি বিডি.কম’র সম্পাদক নজরুল ইসলাম সাগরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এ কমিটি গঠন করা হয়।
বিপিজেএফ’র অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক আবুল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলাম সাগরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, বিপিজেএফ’র প্রধান উপদেষ্টা প্রফেসর ড. লেফটেন্যান্ট কর্নেল নাজমুল আ্হসান সলিমুল্লাহ বিএনসিসিও। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বদরুল আলম মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল ও সাধারণ সম্পাদক রোমান আকন্দ। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের চল্লিশটি জেলার ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী।…
যুক্তরাজ্যে সমকামী পরিচয়ে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশি সংগীতশিল্পী সাজ্জাদ মিয়াসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ…
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময়…
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় আটক রিয়াজ উদ্দিন রাজুকে নিজেদের হেফাজতে নেয়নি…
ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক…
বলিউড অভিনেতা রণবীর সিং নিজের গাড়ির সংগ্রহে যুক্ত করেছেন বিএমডব্লিউ আই৭ মডেলের একটি বিলাসবহুল বৈদ্যুতিক…
This website uses cookies.