জামালপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মোঃরাকিব হাসান জামালপুর।
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে স্টেশন বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে এ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল মোমেন আকন্দ কাওছারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- সাধারণ সম্পাদক ডাক্তার মো. সায়েম মনোয়ার। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন কর্ণেল প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনপ্রিয় উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য তৌহিদা আজ তার জন্মদিন উদযাপন করছেন। বাবার মৃত্যুর কারণে এবার…
ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’-এর নতুন ভিডিওতে সীতার চরিত্রে…
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা বাজারমূল্যের ১ লাখ ৫…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস রান্নার ঘটনা থেকে শুরু করে এর রাজনৈতিক রূপ ও সামগ্রিক সামাজিক…
লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে কামাল হোসেন নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু…
এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন মাথায় গুরুতর চোট পেয়েছেন চেলসি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ঘটনার…
This website uses cookies.