স্টাফ রিপোর্টার রংপুর।
নীলফামারী জলঢাকায় জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বর্নালি আক্তার স্বপ্নার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। আজ (১৪ জুলাই) সোমবার দুপুরে জিড়ো পয়েন্ট মোরে রিপোর্টর্স ইউনিটির আয়োজনে ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন এতে সভাপতিত্ব করেন।
এসময় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সহ সাধারণ সম্পাদক জসিনুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, সদস্য সহিদুল ইসলাম, সাংবাদিক হাছানুজ্জামান সিদ্দিকী, এনআই মানিক সহ অনেকেই।
বক্তরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকরা।
উল্লেখ্য, গত বুধবার রাতে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতির উপর লক্ষিচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমানের নির্দেশে তার লোকজন হামলা চালায় এবং হেনস্থা করে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২