Header Premium (728×90)

জেলা/স্থানীয়

শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরেফিন গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় একাধিক মামলার আসামি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. আরিফিন ওরফে আরেফ (৩৭) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে শাজাহানপুর থানাধীন রহিমাবাদ বি-ব্লক উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, আরেফিন দীর্ঘদিন ধরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীন ও আলোচিত সন্ত্রাসী নুরুজ্জামানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত আরেফিনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যা চেষ্টা, বিস্ফোরক দ্রব্যসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।”
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আরেফিনের বিরুদ্ধে পূর্বে ১১টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে—গণধর্ষণ, অস্ত্র আইন, মাদক ব্যবসা, চাঁদাবাজি, সিঁধেল চুরি, সরকারি কাজে বাধা এবং মারামারির মতো গুরুতর অভিযোগ।

Md Omor Sunny

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

21 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

22 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

22 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

22 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

22 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

22 hours ago

This website uses cookies.