জামালপুরে মৎস্যজীবী দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোঃরাকিব হাসান জামালপুর।
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই)বিকেলে শহরের পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে মহান স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য আমরা অনেক ত্যাগ শিকার করেছি। জুলাই মাস ২০২৪
এতে উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন।
জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি,শফিউর রহমান শফি,জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ,সাধারণ সভা রুহুল আমিন মিলন, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক বিজয় সরকার প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে
সাইদুর রহমানকে সভাপতি এবং জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আহবান জানান।
৫ বছর পর জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সম্মেলন অনুষ্ঠিত হয়।
ত্রি-বার্ষিক সম্মেলনে সদর উপজেলা মৎস্যজীবী দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে সার ডিলার হিসেবে নিয়োগ…
দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে প্রায় ২৯৮ থেকে ৩০৩ জন শিশু বসবাস করছে। তাদের…
সিলেটের ওসমানীনগরে জমি ও বাড়ির মালিকানা নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে আদালত ওই সম্পত্তিতে স্থিতাবস্থা…
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের শেষ দিনে জয়ের সমীকরণ পরিষ্কার। রেকর্ড ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে…
লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরাইলে এক বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।…
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে সাহেব আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিজ বাহিনীর…
This website uses cookies.