ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার:
সিলেট সদর উপজেলার হায়দারপুর গ্রামে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে একটি কিশোর গ্যাং। ছোট ভাইকে খুঁজে না পেয়ে পুরো পরিবারকে হত্যার হুমকি দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ-সমর্থিত কিশোর গ্যাংয়ের সদস্যরা। গ্যাংটির নেতৃত্বে রয়েছেন দুর্ধর্ষ সন্ত্রাসী ইমরুল ও বিধান।
ভুক্তভোগী আব্দুল মনির জানান, দীর্ঘদিন ধরেই তারা আমার ছোট ভাই হাবিবুর রহমানকে খুঁজছেন। সম্প্রতি খবর ছড়িয়েছে, হাবিবুর কানাডা থেকে দেশে ফিরে এসেছেন। গ্যাং সদস্যরা দাবি করেন, "হাবিবুর কানাডায় থাকতে না পেরে বাংলাদেশ অবস্থান করছে, আমরা খবর পেয়েছি তাকে কানাডা থেকে বের করে দিয়েছে। তাকে যেখানে পাবো সেখানে হত্যা করা হবে।
এমন ভয়ংকর হুমকির পর গত শুক্রবার (৪ জুলাই) রাতে সশস্ত্র অবস্থায় গ্যাং সদস্যরা মনিরের বাড়িতে হামলা চালায়। পরিবারের সদস্যদের আটকে রেখে তারা প্রাণনাশের হুমকি দেয় এবং নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
আব্দুল মনির বলেন, “আমার ছোট ভাই দেশে আছে কি না, সেটাও আমি নিশ্চিত নই। তবুও ইমরুল-বিধান দলবল নিয়ে বারবার আমাদের বাড়িতে এসে হুমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় অভিযোগ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”
স্থানীয় সূত্রে জানা যায়, ইমরুল ও বিধানের নেতৃত্বে এই গ্যাংটি এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। রাজনৈতিক ও পুলিশ প্রশাসনের ছত্রছায়ায় তারা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে সিলেট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২