Header Premium (728×90)

জেলা/স্থানীয়

লক্ষ্মীপুর সদর উপজেলায় দত্তপাড়া ইউনিয়ন বিএনপি কাউন্সিলে সভাপতি আতিক, সম্পাদক মুনসুর সাংগঠনিক দেলোয়ার।

স্টাফ রিপোর্টার,মোঃ আবদুল আজীম,

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ৮নং দত্তপাড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি মোঃ আতিকুর রহমান ১৫৫ ভোট,সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আহম্মেদ ২১৫ ভোট ও সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার ৩ জুলাই দত্তপাড়া পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনভর অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর ০৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যাণী,
চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু সঞ্চালনায় প্রধান অতিথি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান জাতীয় ঐক্য মতের সরকার। যে সরকার হবে ফ্যাসিষ্টমুক্ত, কতৃত্ববাদ মুক্ত।
তিনি আরও বলেন ১৭ বছর ধরে নির্যাতন গুম খুন গায়েবি মামলায় জর্জরিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যক নেতা-কর্মীরা। তিনি আরও বলেন মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বসবাসের অনুপোযুগী একটা কক্ষে বন্ধী রাখা হয়েছিল, খাদ্যে স্লোপয়েজনিং মিশিয়ে দেয়া হয়েছিল। তার এই অসুস্থতার মূল কারণ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধূরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও নির্বাচনের রিটার্নিং অফিসার এড. হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক এম ইউসুফ ভূইয়া,
জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এড. মহসিন কবির স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ বিএনপি যুবদল ছাত্রদল ও সেচ্ছাসেবক দল, কৃষক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মীও সাধারণ মানুষ।

এই কাউন্সিলে তিনটি পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন,এবং ৪৫৯ জন ভোটার তাদের ভোট প্রধান করেছেন।

Md Omor Sunny

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

13 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

13 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

13 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

13 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

13 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

13 hours ago

This website uses cookies.