মো: আতাউর রহমান,বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অটোস্ট্যান্ড দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ হান্নান সরকার সহ ৪ জনকে আটক করেছে।
শনিবার রাতের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এদেরকে আটক করে।দুই পক্ষ সংঘর্ষে জড়ালে মেহেদী এবং কুদ্দুস নামে দুইজন নিহত হয়।তারা অটোস্ট্যান্ড দখল নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং পরে ব্যাপক বাক-বিতন্ডায় জড়ায়।এক পর্যায়ে হান্নান সরকার এবং আবুল কাউসার আশার লোকজন বিবাধে লিপ্ত হয়।ব্যাপক হাতাহাতি এবং মারামারির এক পর্যায়ে গিয়ে হান্নান সরকারের লোকেরা মেহেদী ও কুদ্দুস মিয়াকে আঘাত করলে তারাসহ ৭জন আহত হয়।পরে ঘটনাস্থলে মেহেদী ও কুদ্দুস মারা যায়। আইনশৃঙ্খলা বাহিনী এই দুই খুনের মূল হোতা হান্নান সরকারকে গ্রেফতার করার পর আজ (২৭ জুন) মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে নারায়ণগঞ্জ বন্দরের স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা রনি ও তাঁর পুত্র রায়হানকে গ্রেপ্তার করে।তারা দীর্ঘদিন যাবত এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে আসছিলো।গ্রেফতারের ঘটনায় স্থানীয়রা স্বস্থি ফিরে পেয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২