মোঃ ইসমাইল হোসেন,স্টাফ রিপোর্টার।
নারায়ণগঞ্জে ডেঙ্গু মশার বিস্তার থামছে না। এরই মধ্যে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে। এর মধ্যে চলতি জুন মাসেই আক্রান্ত হয়েছেন ২৯ জন।
তবে এখনো পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, যা জেলার জন্য কিছুটা স্বস্তির বিষয় বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সোমবার (২৩ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার, বন্দর, রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
একই সময়ে ২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে জেলায় মোট ৬০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২