Header Premium (728×90)

জেলা/স্থানীয়

সাবেক ভূমিমন্ত্রীর সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

মোঃমকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:

ঢাকার একটি বিশেষ আদালত সম্প্রতি আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিন সন্তানকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে। আদালতের এই নির্দেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দাখিলকৃত আবেদনের ভিত্তিতে জারি করা হয়।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন:

*তানায়েম জামান চৌধুরী

*সাদাকাত জামান

*জেবা জামান

রবিবার (২২ জুন) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী ও তার ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে একটি সমন্বিত টাস্কফোর্স গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছে দুদক, সিআইডি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধিরা।

বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ত্যাগের চেষ্টা করতে পারেন। তদন্তে প্রতিবন্ধকতা এড়াতে এবং তথ্য সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করতে আদালত এই আদেশ প্রদান করেন।

Md Omor Sunny

Recent Posts

অস্ট্রেলিয়াকে নিয়ে ব্রডের মজা, ওয়ার্নারের পাল্টা বার্তা ‘বাংলাদেশকে ছোট কোরো না’

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক পরাজয় নিয়ে ‘লাভ ফর ক্রিকেট’ পডকাস্টে কথা বলেছেন ইংল্যান্ডের সাবেক তারকা…

13 minutes ago

হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবসহ আটক ৩

হবিগঞ্জে দ্রব্যমূল্য ও লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসানসহ…

15 minutes ago

ভারতে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের দুই বন্ধুর মৃত্যু

উন্নত চিকিৎসার আশায় ভারতে গিয়ে গাজীপুরের দুই বন্ধু হাবিবুর রহমান ও বিল্লাল মাঝির মৃত্যু হয়েছে।…

23 minutes ago

গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমের কাঠামোগত রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী

পরিবর্তনশীল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা ও জনগণের আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত রূপান্তরের ওপর…

26 minutes ago

কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি কবির সম্পাদক ঝুলন

রাঙামাটির কাপ্তাই প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে এক বছর মেয়াদি নতুন নয় সদস্যের কমিটি ঘোষণা…

28 minutes ago

সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ…

29 minutes ago

This website uses cookies.